চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের নজরবন্দি মিথিলা-শবনম

নিজস্ব প্রতিনিধি: ইকমার্স সংস্থা ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসাডার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, তাঁর প্রাক্তন স্বামী তাহসান খান ও শবনম ফারিয়াকে নজরবন্দি করেছে  ঢাকা মহানগর পুলিশ। তাঁরা যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। ৩ জনের মধ্যে অভিনেতা তাহসান খান বর্তমানে অনুষ্ঠানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ৩ অভিযুক্তই তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলার হুমকি দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, ইভ্যালির প্রতারণার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা নজরদারিতে আছেন। মামলার তদন্তের স্বার্থে যে কোনো সময় আসামিদের গ্রেফতার করা হতে পারে। পাশাপাশি তিনি আরও বলেন, ‘চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারও গ্রাহককে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, এমন অভিযোগে মামলাটি করা হয়েছে।’

উল্লেখ্য, তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। কর্মকর্তা হিসেবে তাদের উপস্থিতি এবং প্রমোশনাল কর্মকাণ্ডের ওপর আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। তাঁর কাছ থেকে ৩ লাখ ১৮ হাজার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা তিনি এখনো ফেরত পাননি বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

Published by:

Share Link:

More Releted News:

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ