আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ইংল্যান্ড দলে যোগ দিচ্ছেন রাহিম স্টার্লিং

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপ চলাকালীন বাড়িতে দুঃসাহসিক ডাকাতির খবর পেয়ে তড়িঘড়ি কাতার থেকে দেশে ফিরেছিলেন ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিং। স্ত্রী ও সন্তানদের পাশে দাঁড়াতে তাঁকে দোহা ত্যাগের অনুমতি দিয়েছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। ফের বিশ্বকাপে দলে যোগ দিচ্ছেন চেলসির ফরোয়ার্ড। আগামী শনিবার ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন রাহিম স্টার্লিং। দলের নকআউট ম্যাচের আগেই দুঃসংবাদ পৌঁছয় তাঁর কাছে। লন্ডনের বাড়িতে ভয়াবহ ডাকাতির খবর পেয়ে ভেঙে পড়েছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড। স্ত্রী ও সন্তানদের পাশে দাঁড়াতে দোহা ছেড়ে উড়ে যান লন্ডনে। আদৌ তাঁকে দলে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই সংশয়ের অবসান ঘটেছে।

আগামী শনিবার শেষ চারে ওঠার লড়াইয়ের ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। কার্যত মরণ-বাঁচন ম্যাচ। আর ওই ম্যাচের আগে শুক্রবারই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের হয়ে দুই তরুণ খেলোয়াড় বুকোয়াকা সাকা এবং ফিল ফোডেন ভাল খেলছেন। ফ্রান্সের বিপক্ষে প্রথম একাদশে দুজনের থাকার সম্ভাবনা অনেকটাই। তবে ম্যাচ টাইব্রেকারের দিকে এগোলে বদলি হিসেবে র্স্টালিংই ইংল্যান্ড কোচের সেরা পছন্দ হবেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ