চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজার মসজিদে ইজরায়েলি হামলায় নিহত ৫০

Custardy: Google

আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় নতুন করে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। নিহত হয়েছেন প্রায় ৫০ জন।

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলি কমিউনিকেশন টাওয়ারেও হামলা চালিয়েছে ইজরায়েল। এতে এক শিশু নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সংঘর্ষ শুরুর দিন থেকেই গাজায় বন্ধ বিদ্যুৎ, জল ও জ্বালানি সরবরাহ। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। যার মধ্য়ে অধিকাংশই বৃদ্ধ এবং শিশু। একমাস পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা।

সবশেষ পাওয়া তথ্যমতে, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত সাড়ে ১১ হাজারেরও বেশি প্য়ালেস্তাইনবাসী নিহত হয়েছেন। এদের মধ্যে সাড়ে চার হাজার জনেরও বেশি শিশু। এছাড়াও এদের মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন। এক মাসেরও বেশি সময় ধরে গাজায় চলা ইজরায়েলি হামলায় তিনটি গির্জা ও ৭৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৬২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ সময়ে গাজায় ৯৫টি সরকারি ভবন ও ২৫৫টি স্কুল ধ্বংস হয়ে গেছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ