দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুবাইয়ের মাটিতে রাজ্য সঙ্গীতে গলা মেলালেন মমতা-সহ অতিথিরা

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবার বিদেশের মাটিতে রাজ্য সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ সঙ্গীত বিদেশের মাটিতে বেজে উঠল। সুর মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সিদ্ধান্ত হয়েছিল পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি হবে জাতীয় সঙ্গীত। সেই সঙ্গীতেরই জয়জয়কার বিদেশভূমে। দুবাইতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠানের শেষে গাওয়া হয় রাজ্য সঙ্গীত।

বৃহস্পতিবার দুবাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর ঠাসা কর্মসূচি ছিল। বাণিজ্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী। শিল্পগোষ্ঠী লুলুর এগ‌্‌জিকিউটিভ ডিরেক্টর আশরফ আলি এবং আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েয়াউদির সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা। তারপর তিনি মিলিত হয়েছিলেন প্রবাসীদের সঙ্গে। সেই অনুষ্ঠানের শেষেই গাওয়া হয় রাজ্য সঙ্গীত। শেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীতও।

শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে রাজ্যে বিনিয়োগের আবেদন জানান। তিনি বলেন, ‘‘আপনারা ফিরে আসুন। আমাদের সব কিছু তৈরি রয়েছে। আপনাদের সবারে করি আহ্বান।’’ দুবাইয়ের প্রবাসীদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘‘আপনারা আমাদের ভুলে যাবেন না। আমরা আপনাদের ভুলব না। আমি ট্রানজিট প্যাসেঞ্জার হিসাবে অনেক বার দুবাই এসেছি। কিন্তু এই প্রথম সাধারণ নাগরিকের মতো এলাম। ডাক পেলে আবার আসব।’’

মাদ্রিদ ও বার্সেলোনাতেও প্রবাসীদের সঙ্গে মিলিত হয়েছিলেন মমতা। শুক্রবার হলেন দুবাইতে। প্রসঙ্গত, মাদ্রিদ ও বার্সেলোনার পরে দুবাইতে পৌঁছেছেন মমতা। বাংলার বিনিয়োগ টানার লক্ষ্যে ১২ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী। শিল্পগোষ্ঠীদের সঙ্গে বৈঠক সেরেছেন। বাংলার উন্নয়ন প্রকল্পগুলির পাশাপাশি বিনিয়োগের পরিবেশ তুলে ধরেছেন। সেই সঙ্গে রাজ্যের ফুটবলের উন্নতির জন্যও উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ