চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেনের নয়’

আন্তর্জাতিক ডেস্ক: পুতিনের ক্ষমতায় থাকা বা না থাকার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নির্ভর করছে না। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই অভিমত প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মার্কিন প্রেসিডেন্ট দু দিনের সফরে পোল্যান্ড গিয়েছিলেন। ইউক্রেন থেকে সে দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে তিনি কথা বলেন। সেখানে ইউক্রেনের দুই শীর্ষস্থানীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ আগ্রাসনের নিরিখে মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইউক্রেনের কোনও উচ্চপর্যায়ের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।

বাইডেনের এই মন্তব্যের প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকভ জানান, রাশিয়া প্রেসিডেন্ট পদে কে থাকবে আর কে থাকবে না, সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করে দিতে পারেন না। তার ওপর সেটা নির্ভরও করে না। রুশবাসীরাই সিদ্ধান্ত নেবেন কারা তাঁকে প্রেসিডেন্ট পদে থাকতে দেখতে চান। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে কসাই বলে মন্তব্য করেন। এদিকে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আমেরিকা এক বিলিয়ন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে।

এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক মাস পরেও হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের সঙ্গে মস্কো এখনও লডা়ই চালিয়ে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে গতকাল জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ের অভিযান সমাপ্ত। মস্কো এখন পূর্ব ইউক্রনের ডনবাসের দিকে নজর দিচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানা যায়নি।

আরও পড়ুন ইউক্রেন সীমান্তে সারপ্রাইজ ভিজিট প্রেসিডেন্ট বাইডেনের

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ