চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিলামে উঠছে ডায়নার জামা, দাম হতে পারে প্রায় ২০০,০০০ ডলার

Curtesy; Google

আন্তর্জাতিক ডেস্ক: নিলামে উঠছে ডায়নার জামা। ব্রিটিশ রাজপ্রাসাদ ১৯৮১ সালে প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার বাগদানের একটি ছবি প্রকাশ করেছিল। সেই ছবিতে পরিধান করা জামাটি নিলামে উঠছে। ডায়ানার পরনে ছিল কুঁচি দেওয়া কলারযুক্ত গোলাপি রঙের ক্রেপ কাপড়ের একটি টপ।

ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে চার্লস ও ডায়ানার বাগদানের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি ডায়ানার একটি ছবি প্রকাশ করা হয়েছিল। ব্রিটিশ রাজপরিবারের ফটোগ্রাফার লর্ড স্নোডন ছবিটি তুলেছিলেন। ওই জামাটির ডিজাইন করেছিলেন ডেভিড ও এলিজাবেথ এমানুয়েল। ১৯৮১ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের (বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস) সঙ্গে ডায়ানার বিয়ে হয়। ডায়ানার সে বিয়ের পোশাকটিরও ডিজাইন করেছিলেন ডেভিড ও এলিজাবেথ এমানুয়েল।

এর আগে ২০১৯ সালে লন্ডনের কেনসিংটন প্যালেসে ‘ডায়ানা: হার ফ্যাশন স্টোরি’প্রদর্শনীতে ওই জামাটি প্রদর্শিত হয়েছিল। জুলিয়েনস অকশনস অ্যান্ড টার্নার ক্ল্যাসিক মুভিজ চার দিনের এই নিলামের আয়োজন করেছে। সেখানে ডায়ানার পরা আরও একটি পোশাকও বিক্রির জন্য তোলা হবে।

রাজপরিবারের ফ্যাশন ডিজাইনার মরক্কোর বংশোদ্ভূত জ্যাকস আজাগুরি পোশাকটির ডিজাইন তৈরি করেছিলেন। ১৯৮৫ সালের এপ্রিলে ইতালির ফ্লোরেন্সে পোশাকটি পরেছিলেন ডায়ানা। নিলামে এটি ১০০,০০০ ডলার থেকে ২০০,০০০ ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন হলিউড তারকাদের পরা পোশাকও ওই নিলামে তোলা হবে। বহলিউড তারকাদের পোশাকের মধ্যে রয়েছে ১৯৬৩ সালের কমেডি চ্যারাডে অড্রে হেপবার্নের গিভেনচি পোশাক, ১৯৫০ সালের সানসেট বুলেভার্ড চলচ্চিত্রে গ্লোরিয়া সোয়ানসনের স্লিভলেস গাউন এবং ১৯৬০-এর দশকের মাই নেম ইজ বারব্রা নামে একটি বিশেষ চলচ্চিত্রের বার্ব্রা স্ট্রেইস্যান্ডের নাবিক পোশাক। এই পোশাকগুলির জন্য ১,০০০ ডলার থেকে ৪৫০,০০০ ডলার দাম অনুমান করা হয়েছে।

অন্য দিকে, হিট টিভি সিরিজ সেক্স অ্যান্ড দ্য সিটিতে ক্যারি ব্র্যাডশ চরিত্রে সারাহ জেসিকা পার্কারের অনস্ক্রিনে ব্যবহৃত অ্যাপল পাওয়ারবুক জি ৩ ল্যাপটপটিও নিলামে রাখা হয়েছে। এর দাম হতে পারে ৮০০ ডলার থেকে ১,২০০ ডলারের মধ্যে। আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বেভারলি হিলসে এবং অনলাইনে ‘জুলিয়েনস অকশনস অ্যান্ড টিসিএম প্রেজেন্ট: হলিউড লেজেন্ডস’এই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ