চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একটানা ৮৪ বছর ৭৭ দিন সংসার করে গিনেস বুকে নাম ব্রাজিলিয়ান দম্পতির

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়েই বাড়ছে সংসার ভাঙার ঘটনা। ঘটা করে বিয়ের পরেও একই ছাদের তলায় বেশিদিন থাকতে পারছেন না বিশ্বের কোটি-কোটি দম্পতি। বিবাহবিচ্ছেদ নামক সামাজিক ব্যাধি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে মনোবিজ্ঞানীদের। আর ঠিক সেই সময় ভালবাসার এক অনন্য নজির গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। টানা ৮৪ বছর ৭৭ দিন ধরে একসঙ্গে সংসার করে বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব পেয়েছেন। এই দম্পতির নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডসে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, ১৯৩৬ সালে প্রথম দেখা হয়েছিল ম্যানোয়েল (১০৫) ও মারিয়ার (১০১)। প্রথম দেখাতেই এলে অন্যের প্রেমে পড়ে যান দু’জন। দীর্ঘ চার বছর ধরে প্রেমের পরে প্রণয়সূত্রে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন দুজনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরা রাজ্যের বোয়া ভেনচুরা চ্যাপেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। সংসার পাতার পরে অনেক ঘটনার সাক্ষী থেকেছেন ম্যানোয়েল ও মারিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সঙ্কট দেখেছেন, মহামারী, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতার সাক্ষী থেকেছেন। কিন্তু কোনও কিছুই তাদের দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি। একজনকে অন্যজনের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যানোয়েল ও মারিয়ার সংসারে একের পর এক নতুন সদস্য এসেছে। দুজনে ১৩ সন্তানের জনক-জননী। বর্তমানে শতায়ু সম্পতির পরিবারে রয়েছে—৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্রী, ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র-প্রপৌত্রী। শতবর্ষী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী লংগেভিকোয়েস্ট নামের একটি ওয়েবসাইট ম্যানোয়েল ও মারিয়ার দাম্পত্যজীবন নিয়ে তথ্য যাচাই করার পরেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডস বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির স্বীকৃতি দেয়। উল্লেখ্য, এর আগে সবচেয়ে দীর্ঘ বিবাহিত দম্পতির রেকর্ড ছিল ডেভিড জ্যাকব হিলার ও সারাহ ডেভি হিলারের। ১৮০৯ সালে কানাডায় দুজনে দাম্পত্য জীবন শুরু করেন। একসঙ্গে কাটিয়েছিলেন ৮৮ বছর ৩৪৯ দিন।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ