ইতালিতে নিষিদ্ধ ল্যাবে উৎপাদিত খাবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বর্তমানে রোজকার ব্যাস্ত জীবনে চট জলদি খাবার হিসেবে ল্যাবে উৎপাদিত খাবার বেশ জনপ্রিয়। বিশেষত পাশ্চাত্য দেশগুলিতে। সম্প্রতি ল্যাবে উৎপাদিত খাবারের ব্যবহার, বিক্রি, আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করেছে ইতালি।

ইতালির সরকার ল্যাবে উৎপাদিত খাবারের নিষিদ্ধকরণের বিলটির অনুমোদন দেন। বিলের পক্ষে ছিল ১৫৯টি ভোট এবং বিপক্ষে ছিল মাত্র ৫৩টি ভোট। অর্থাৎ ইতালিয়ান সেনেটে যাওয়ার আগেই বিলটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল। বিলটি পাশ হয়েছে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর)।

নতুন বিলের বিষয়ে ইতালির কৃষিমন্ত্রী ললোব্রিগিদা বলেছেন, ‘এটি স্বাস্থ্যের সুরক্ষা দেবে। পাশাপাশি ইতালির উৎপাদন ব্যবস্থা, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও রক্ষা করবে।’ নতুন আইন লঙ্ঘন করলে কোনো কারখানা কিংবা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়াও তিন বছরের জন্য জনসাধারণের তহবিল পাওয়ার অধিকার হারাতে পারে তারা। এমনকি ওই কারখানা বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি রয়েছে। 

এদিকে বিলটি ইতালীয় কৃষক এবং ঐতিহ্যবাদীদের সমর্থন পেলেও, অন্যরা এর বিরোধিতা করেছে। বিরোধীদের যুক্তি হলো—সিনথেটিক মাংস ভোক্তাদের কার্বন-সম্পৃক্ত প্রচলিত মাংস থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

বিলের বিষয়ে ইউরোপের গুড-ফুড ইনস্টিটিউট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিল ইতালীয়দের বলে দেবে যে তারা কী খেতে পারবে আর কী খেতে পারবে না। ইতালিকে একটি নতুন চাকরি সৃষ্টিকারী শিল্প থেকে বাদ দেওয়া হবে এবং আরও জলবায়ু বান্ধব খাবার বিক্রি করতে বাধা দেওয়া হবে, এটা সত্যিই হতাশাজনক।’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য