চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুই দেশের মধ্যে এবার শুরু মুরগির লড়াই

আন্তর্জাতিক ডেস্ক:  লড়াই। তাও আবার মুরগি নিয়ে।

ব্যাপারটা খটমট লাগলেও বাস্তবে এটাই ঘটেছে। মুরগি নিয়ে লড়াই শুরু হয়েছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মধ্যে। ভারতের জাতীয় খাবার যেমন খিচুড়ি। সিঙ্গাপুরের (Singapore) জাতীয় খাবার মুরগির ভাত। মুরগি ভাত কী, সেটাও একটু ব্যাখ্যা করা যাক। সাদা ভাত আর জ্বাল দেয়া মুরগির মাংস, সঙ্গে সবজি এই হলো মুরগি ভাত। কিন্তু সমস্যা হচ্ছে মুরগির চাহিদার প্রায় পুরোটাই আমদানি করা হয়। বিপদটা সেখানেই।

সিঙ্গাপুরের (Singapore) ফুড এজেন্সির হিসেব অনুযায়ী, এই দেশ মালয়েশিয়া (Malaysia) থেকে আমদানি করে ৩৪ শতাংশ মুরগি, ব্রাজিল থেকে ৪৯ শতাংশ, আমেরিকা থেকে ১২ শতাংশ। অর্থাৎ ব্রাজিলের পরেই মালয়েশিয়া থেকে মুরগি আমদানি করে সিঙ্গাপুর।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রভাব কম-বেশি সব দেশেই পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা (Corona) আর খারাপ আবহাওয়া। ফলে, মালয়েশিয়ায় (Malaysia) মুরগির খাবারের সংকট দেখা দিয়েছে। যার কারণে বুধবার (১ জুন) থেকে মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই দেশ।

মুরগি ভাত বিক্রি করে জীবন ধারণ করেন ডেনিয়্যাল তান। রান্নার জন্য তিনি মালয়েশিয়া (Malaysia) থেকে মুরগি কিনে আনেন। কিন্তু মালয়েশিয়া নিষেধাজ্ঞা জারি করায় তাকে হয়তো ব্রাজিল থেকে আসা ফ্রোজেন মুরগি ব্যবহার করতে হবে। তাতে অবশ্য সেই মুরগির স্বাদ পাওয়া যাবে না।

মুরগিকে খেতে দেওয়া হয় সয়াবিন এবং নানা ধরনের শস্যকণা। মালয়েশিয়া (Malaysia) এগুলো আমদানি করে। বর্তমানে সেগুলিরও সঙ্কট দেখা দেওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে।

আরও পড়ুন নাইজেরিয়ার গির্জায় বিনে পয়সার খাবার নিতে গিয়ে পদপিষ্ঠ হয়ে ৩১ জনের মৃত্যু

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ