নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে মানুষ-ঘরবাড়ি, মৃত বেড়ে ১৯২

Share:

নিজস্ব সংবাদদাতাঃ   নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৯২ জনের ও নিখোঁজ ৪২ জন । শুক্রবার থেকে পূর্ব নেপাল ও মধ্য নেপালে ক্রমাগত বৃষ্টির জেরে প্লাবিত একাধিক জলাধার এবং দেশের একাধিক অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে । পুলিশের রিপোর্ট অনুযায়ী, বন্যা ও ভূমিধসে দেশজুড়ে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, প্লাবনের ৪২ জন এখনও পর্যন্ত নিখোঁজ।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ঋষিরাম পোখরেল জানান, বন্যা বিধ্বস্ত এলাকা থেকে প্রায় ১১১ আহতকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের ক্রমাগত তল্লাশি চালা্চ্ছে উদ্ধারকারী সংস্থা। দেশ জুড়ে এখনও পর্যন্ত ১৬২ জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে নেপালের জওয়ান। নেপাল পুলিশ ও সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে ভয়াবহ বন্যা ও প্লাবনে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০০ মানুষকে উদ্ধার করেছে জওয়ানরা। উদ্ধারকারীদের প্রয়োজনীয় ত্রাণ, খাবার, ত্রিপলও বিতরণ করা হয়েছে। কাঠমান্ডুর উপকূলবর্তী বালখুতে ৪০০ জনকে খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।

ভূমিধসের জেরে গত শনিবার থেকে একাধিক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রত্যেক জাতীয় সড়কে প্রায় শতাধিক মানুষ আটকে পড়েছে। বন্যা বিধ্বস্ত এলাকা, ভূমিধসের জেরে বন্ধ হয়ে যাওয়া জাতীয় সড়কগুলি পরিষ্কার করে দ্রুততার সঙ্গে চালু করার চেষ্টা করে। তবে কাঠমান্ডু থেকে অন্য জেলার সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ ত্রিভূবন জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে।  এখনও পর্যন্ত এই ভয়াবহ বন্যায় জলের তলায় চলে গিয়েছে ৩২২টি বাড়ি ও ১৬টি ব্রিজ।

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী