ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা আরও জোরদার করল পুতিনের দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হতে আর বেশি নেই। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শফথ অনুষ্ঠান। এদিকে ইউক্রেন-রাশিয়ার পরিস্থিতি খুব জটিল। যতদিন এগোচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ আরও বাড়ছে। এবার এই আবহে শফথ গ্রহণ অনুষ্ঠানে কোন ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প। তাই নিরাপত্তার বেড়াজালে ঘিরে ফেলা হবে এই শফথ অনুষ্ঠান।

এদিকে এই নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, দোনেতস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক, খেরসর এবং ঝাপোরিজজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে। একইসঙ্গে পুতিন আরও বলেন, ‘যত তাড়াতাড়ি কিয়েভ ঘোষণা করবে তাঁরা রাশিয়ার ভুখন্ড থেকে সরে যাবে…তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। ততক্ষণ পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে।’

গত ২৭ নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার ৫০০ বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১ হাজার দিন পার হতে চলল। এখনও পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে নি দুই পক্ষই। এর আগে ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। তবে ট্রাম্পের আমলে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ হতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড