চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ সাইবারহানা ইউরোপে, বন্ধ হল কয়েক হাজার ইন্টারনেট সার্ভিস

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধ আবহেইে এবার ভয়াবহ সাইবার হানা ইউরোপে। একদিনেই বন্ধ হল প্রায় নয় হাজার গ্রাহকের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস। জনা যাচ্ছে কোনও কারণ ছাড়াই বিগত কয়েকদিন ধরেই ইউরোপের হাজার হাজার গ্রাহকের সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা যুদ্ধআবহে ভয়াবহ সাইবারহানা হয়েছে সমগ্র ইউরোপ জুড়ে। আর মূলত সেই কারণেই এত মানুষের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। 

বিগব্লু স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মূল সংস্থা ইউটেলস্যাট শুক্রবার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে যে, ইউরোপের জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রীস, ইতালি এবং পোল্যান্ডে বিগব্লুর প্রায় ৪০ হাজার গ্রাহকের এক-তৃতীয়াংশ ভিয়াসাটের বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে এবং এই মুহূর্তে তাঁদের ইন্টারনেট পরিষেবা অফলাইন রয়েছে। .

অন্যদিকে মার্কিন সংস্থা ‘ভিয়াসাত’ এই সাইবার হানার খবর নিশ্চিত করে জানিয়েছে যে, সম্প্রতি ইউরোপের ইউক্রেনসহ একাধিক দেশেই কোনও এক অজ্ঞাত কারণে সাময়িকভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপের যে সমস্ত গ্রাহকরা এই ইন্টারনেট বিভ্রাটের কবলে পড়ে তাঁরা সকলেই KA-SAT স্যাটেলাইট ইন্টারনেটের গ্রাহক। এর পাশাপাশি এই সংস্থা আরও জানিয়েছে যে এই মুহূর্তে এটা কোনও শক্তিশালী সাইবার হানা কিনা সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। তবে ফ্রান্স স্পেস কম্যান্ড জেনারেল মিশেল ফ্রিডলিং এই খবর নিশ্চিত করে জানিয়েছেন যে সাইবারহানার কারণেই এই বিপর্যয় ঘটেছে। এই প্রসঙ্গে তিনি জানান,  ‘বিগত কয়েক দিন ধরেই, মূলত অপারেশন শুরুর পরপরই, আমাদের একটি স্যাটেলাইট নেটওয়ার্ক যা বিশেষ করে ইউরোপ এবং ইউক্রেনকে কভার করে, যেটি সাইবার আক্রমণের শিকার হয়। এর জেরে হাজার হাজার টার্মিনাল আক্রমণের পরপরই অকার্যকর হয়ে পড়ে।’ 

জানা যাচ্ছে ইউরোপে এই ইন্টারনেট বিভ্রাটের সমস্যা শুরু হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি। ঘটনাচক্রে ওইদিনই রাশিয়া সামরিক অভিযান শুরু করে ইউক্রেনে। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে জার্মানির Enercon নামের একটি সংস্থা। জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বিভ্রাট একটি ‘সাইবার আক্রমণের পরিণতি’। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ