আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমে কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে মমতা, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধিঃ সংসদে এবং বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ২৫ নভেম্বর থেকে। আর সেই অধিবেশন শুরুর দিনেই  দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বসতে চলেছে এই বৈঠক।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর)  নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেছেন  মমতা।  সেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কর্মযজ্ঞের কথা সবিস্তারে জানান তিনি। সেইজন্য সংসদ এবং বিধানসভায় শীতকালীন অধিবেশনে বসার আগেই  দলের সাংসদের সঙ্গে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বৈঠকে সংসদের অধিবেশনে দলের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, সে বিষয়ে আলাপ-আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। । বৈঠকে উঠে আসতে পারে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থার বিষয়টি।  

একথায় বলা যায়, দুই অধিবেশনের আগেই দলীয় নেতৃত্বকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চলেছেন মমতা   বন্দ্যোপাধ্যায়। ফলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই শুক্রবার থেকেই সকল পদাধিকারিকে জাতীয় কর্ম সমিতির বৈঠক যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান হবে। তবে নবান্নে বৈঠকে দলের রদবদল নিয়ে কোন আলোচনা হবে কিনা তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই ওইদিনের বৈঠক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ