দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বসবাস, খাস কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি :- ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস। প্রায় প্রতিদিনই এ রাজ্যের বিভিন্ন  বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে পুলিশ। এবার খাস কলকাতা থেকে পুলিশের জালে উঠে এল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী।

পুলিশ সূত্রে খবর, কলকাতার মারকুইস স্ট্রিট থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি। তাঁর নাম, মহম্মদ আবিউর রহমান। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ওই যুবক। বৈধ নথি ছাড়াই কোনওভাবে ভারতে প্রবেশ করেছিলেন ধৃত যুবক। তারপর বানিয়ে ফেলেছিলেন ভারতের নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র। সেই নথি ব্যবহার করে কলকাতায় বসবাস করছিলেন ওই যুবক। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মার্কুইস স্ট্রিটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। মনে করা হচ্ছে, প্রতারণামূলক কাজে জড়িত ছিল ওই যুবক।

উল্লেখ্য, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। একের পর এক হিন্দুদের ওপর চলছে অত্যাচার। এই পরিস্থিতিতে অত্যাচার থেকে রেহাই পেতে অনেকেই চলে আসছেন এপার বাংলায়। সেই সঙ্গে দালালের হাত ধরে একাধিক মানুষ এ রাজ্যে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বসবাস করছেন।  

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ