দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিয়ালদহ স্টেশনে তেলেঙ্গানা পুলিশকে ‘ফুলিশ’ বানিয়ে উধাও আসামী

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশকে টুপি পরিয়ে শিয়ালদহ স্টেশন থেকে চম্পট দিল আসামি। শৌচালয়ে যাওয়ার নাম করে ভিড়ের সঙ্গে মিশে গেল অভিযুক্ত। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় রীতিমত তাজ্জব হয়ে গিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিমানে কলকাতা আসে তেলেঙ্গানা কুকাটপল্লির সাইবার ক্রাইম বিভাগের একদল আধিকারিক। অভিযুক্ত বিরাজ শিকদারকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শেষঅবধি উত্তর ২৪ পরগণার  হরিদাসপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার বনগাঁ আদালতের নির্দেশে চারদিনের ট্রানজিট রিমাইন্ডে হেফাজতে নেয় পুলিশ। তেলেঙ্গানা যাওয়ার জন্য অভিযুক্তকে নিয়ে বুধবার রাতে শিয়ালদহ আসে পুলিশ।  টিকিট কাটার সময় ধৃত বিরাজ শৌচালয়ে যাওয়ার কথা বলে। ব্যস, তাতেই ঘটেছে বিপত্তি।

ভিড়ের মধ্যে গা ঢাকা দেয় অভিযুক্ত। হন্যে হয়ে খোঁজে তেলেঙ্গানা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেও ভিড়ের মধ্যে অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি পুলিশ। শেষে শিয়ালদহ রেল পুলিশের অভিযোগ দায়ের করে তেলেঙ্গানা পুলিশ। জিআরপি খোঁজার পরও অভিযুক্তের সন্ধান মেলেনি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

তিন মাসের আগে মিলছে না তারিখ, পিজির ‘অনন্য’ ভবনে বাড়ছে রোগীর ভিড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ