দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। আজ মঙ্গলবার (২৩ জুলাই) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির প্রতিনিধিদের বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডের পাশাপাশি জেলার সদর শহরগুলিতেও গতবারেরমতো এবার কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

চলতি বছর ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। চলবে ১২ অক্টোবর। এ বছর কলকাতা ও রাজ্যের অন্যান্য জেলা মিলিয়ে  ৪৩ হাজারের বেশি পুজো হচ্ছে। এদিন নেতাজি ইন্ডোরের বৈঠকে পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফ থেকে ৮৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজো কমিটিগুলি ৭০ হাজার টাকা করে অনুদান পেয়েছিল। এক ধাক্কায় বাড়তি ১৫ হাজার টাকা অনুদান বাড়ানোর পাশাপাশি আগামী বছর এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য গত বছরের মতো এ বছরও বিদ্যুৎ ও দমকলের অনুমতির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।

বৈঠকেই রেড রোডের কার্নিভ্যালের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ অক্টোবর ওই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৬ অক্টোবর লক্ষ্মী পুজো। তার আগের দিন ১৫ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভালের আয়োজন করা হবে। জেলাগুলিকে বলা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে দুর্গাপুজোর কার্নিভাল করে নিতে। ১২ তারিখ দশমী, তাহলে হাতে ১৩ ও ১৪ তারিখ সময় থাকবে। এই দিনগুলোতে ঠাকুর বিসর্জন হবে। আর শেষ বিসর্জন হবে ১৫ তারিখ। ১৬ তারিখ যেহেতু লক্ষ্মী পুজো তাই এর বেশি আর রাখা যাবে না।’

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ