আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের ভিড় সামলাতে শিয়ালদা-লালগোলায় বাড়তি ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধিঃ গোটা বিশ্ব জুড়ে পালিত হবে খুশির ঈদ। এই আবহে যাতে যাত্রীদের অসুবিধা না হয় সেই জন্য বাড়তি সুবিধা দিল পূর্ব রেল।  ১০ই এপ্রিল এবং ১২ এপ্রিল শিয়ালদা-লালগোলা দাঁড়াবে একাধিক ষ্টেশনে। পাশাপাশি ১২ টি স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল।  যাতে যাত্রীদের কোন অসুবিধা না হয়।

পূর্ব রেলের তরফে জানান হয়েছে- EMU স্পেশ্যাল লালগোলা ১০ এপ্রিল সকাল ১১ টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এই ট্রেনটি  দাঁড়াবে দমদম, ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট ষ্টেশনে এবং দুপুর ৩ টে ৫৮ মিনিটে পৌঁছাবে লালগোলায়।  অন্যদিকে ১২ এপ্রিল EMU স্পেশ্যাল লালগোলা  দাঁড়াবে এই একই ষ্টেশনে।  ট্রেনটি মোট ১২টি কামরা থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। তবে কোন কোন ট্রেন বাড়তি চালান হবে তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে প্রচুর মানুষ বাড়ি ফেরে। কেউ যান আত্মীয়ের বাড়িতে, তাই প্রচুর ভিড় হতে পারে ট্রেনে। সে কারণেই ট্রেনের পাশাপাশি বেড়েছে স্টপেজের সংখ্যাও। লোকাল হোক বা দূরপাল্লা, প্রতিদিনের সকলের নিত্যসঙ্গী হল ট্রেন।    তাই ঈদের মত খুশির দিনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ