আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার হাইকোর্টে অভিষেকের মামলার শুনানি

নিজস্ব প্রতিনিধিঃ বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলারই আবেদন জানানো হয় বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সমনে সাড়া দিয়েছিলেন কিনা জানতে চান বিচারপতি। অভিষেকের আইনজীবী সম্মতি জানান। এই মর্মেই বিচারপতি জানান, আজ অসুবিধা থাকলে পরে ইডির সমনে হাজির হতে হবে। তবে অভিষেক যে মঙ্গলবার ইডির হাজিরা এড়াবেন তা আগে কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি বুধবার।

বিচারপতি অভিষেকের আইনজীবীর কাছে জানতে চান, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে জানানো উচিত ছিল।’’

উত্তরে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘প্রতি বার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকি, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানোও হয়েছে।’’ এর পরেই বিচারপতি বলেন, ‘‘মামলার সব পক্ষকে প্রতিলিপি দিন। বুধবার শুনানি হবে।’’ মঙ্গলবারই শুনানির কথা ছিল।  তবে ফাইলিং সেকশন থেকে মামলার কপি ডিভিশন বেঞ্চে আসেনি বলে খবর। তাই শুনানি এক দিন পিছিয়ে দেওয়া হয়। 

অভিষেকের আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে জানান, মামলায় পার্টি ছিলাম না। আদালত নজরদারি করতে পারে কিন্তু সুপারভাইস করতে পারে না বলে জানান তিনি।  বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে ইডি অভিষেককে মঙ্গলবার তলব করেছে। কিন্তু তিনি জনপ্রতিনিধি। ওই দিন তাঁর দলের কর্মসূচি রয়েছে, যা পূর্বঘোষিত।

অভিষেকের আবেদনে বলা হয়েছে যে, ইডি তাঁর কাছ থেকে যে নথি চেয়েছে, তা প্রায় ১০ বছরের পুরনো। তা জোগাড় করতে আরও পর্যাপ্ত সময় দরকার। শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, ‘‘অভিষেক তো আগেও হাজিরা দিয়েছেন। এখন সমস্যা কোথায়?’’

উত্তরে আইনজীবী অভিযোগ করেন,“২৭ অক্টোবর সমন পাঠানো হয়। সবসময় রাজনৈতিক কর্মসূচির দিনেই সমন পাঠাচ্ছে ইডি। আমার মক্কেলের বিরুদ্ধে যাবে, এমন একের পর এক নির্দেশ দিচ্ছে সিঙ্গল বেঞ্চ। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ অনুযায়ী, কোনও তদন্তের উপর আদালত ‘মনিটরিং’ করতে পারে। কিন্তু ‘সুপারভাইজিং’ করতে পারে না’’ 

বিচারপতি অমৃতা সিনহা আগেই নির্দেশ দেন ইডিকে নিশ্চিত করতে হবে আগামী ৩ অক্টোবর অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। যদিও নির্দিষ্ট কোনও নাম উল্লেখ করেননি তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। মঙ্গলবার অভিষেক যে হাজিরা দেবেন না, তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। কিন্তু ইডিকে লিখিতভাবে কিছু জানাননি। তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি।

Published by:

Share Link:

More Releted News:

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ