চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেরিটি বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাতে মধ্য কলকাতার ব্যস্ত বড়বাজার সংলগ্ন এজরা স্ট্রিটে ভয়ংকর আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যান চলাচল এজরা স্ট্রিটে(Ezra Street) বন্ধ করে দেওয়া হয়েছে। বড়বাজার থানার(Barabazar P.S.) পুলিশ আধিকারিকরা ঘটনা স্থলে পৌঁছেছেন।দমকল সূত্রে জানা গিয়েছে এজরা স্ট্রিট সংলগ্ন টেরিটি বাজারের কাঠের আসবাবপত্রের রাস্তার ধারে থাকা একের পর এক দোকানে আগুন লাগে।

দমকলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। পার্শ্ববর্তী বহুতল গুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলেই বউবাজার হেয়ার স্ট্রিট এবং বড়বাজার থানার পুলিশ পৌঁছেছে। পরপর ইলেকট্রনিক্সের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে আগুন ভয়াবহ রূপ নিচ্ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বিভাগ। অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

দমকল বিভাগের আধিকারিকদের পাশাপাশি লালবাজার থেকেও ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। আগুন নেভানোর জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ফোম যুক্ত জল। কিসে আগুন লেগেছে এবং কিভাবে লাগলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা এখনই জানা যায়নি।তবে দুমদাম শব্দে বেশ কিছু প্লাস্টিকের জার ফাটার শব্দ শোনা গিয়েছে। এই ঘটনায় এজরা স্ট্রিটে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ অনেকেই দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কাঠের একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে টেরিটি বাজারের একাধিক ইলেকট্রনিক্স দোকান ও কাঠের আসবাবপত্র বিক্রির দোকানগুলিতে। বুধবার রাতে বিধ্বংসী আগুনে ঝলসে ওঠে মধ্য কলকাতার এজরা স্ট্রীট, টেরিটি বাজার এলাকা

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ