আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিন উপলক্ষে সতর্ক পুলিশ প্রশাসন, গ্রেফতার ৩২৫ জন

নিজস্ব প্রতিনিধি : বড়দিনের উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগে থেকেই সতর্ক প্রশাসন। ট্রাফিক আইন ভাঙা, মদ্যপান, দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগে ৩২৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রচুর পরিমাণ মদ।

পুলিশ সূত্রে খবর, বিনা হেলমেটে বাইক চালিয়ে আইন ভাঙার অভিযোগে মোট ১৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে ৮৪ জনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙারও অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মদ্যপান করে গা়ড়ি চালানো ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধে ২৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। সেইসঙ্গে ৪১.৪ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি। উল্লেখ্য, এবারে বড়দিনের উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বরে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন ছিল।

প্রতি বছরই বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বরে কড়া নজরদারি চালানো হয় পার্ক স্ট্রিট চত্বরে। এই বছরও তাঁর ব্যতিক্রম হল না। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২৫ ডিসেম্বরও পুলিশের নজরদারি বজায় থাকবে। পাশাপাশি নিউ ইয়ার উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতেও কড়া নজরদারি বজায় থাকবে পুলিশের তরফে। কেউ যাতে মদ্যপান করে কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে না পারে, সেজন্য কলকাতা পুলিশের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ