দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মুকুল-শুভেন্দুদের আমিই চিহ্নিত করেছিলাম’, তৃণমূলে থাকা গদ্দারদের সতর্ক করলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধিঃ নেতাজি ইন্ডোরে চলছে তৃণমূলের মেগা সমাবেশ । আর সেখান থেকেই শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের   ‘ বেইমান’ বলে আখ্যায়িত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলীয়  কর্মীদের দিলেন বিশেষ বার্তা।  তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন,’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

সেইসঙ্গে সমাবেশ থেকে  দলের প্রতি বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে  মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করলেন  অভিষেক । তাঁর কথায় , ‘  দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের কিন্তু আমিই চিহ্নিত করেছিলাম। এ বারেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্বটা আমি নিলাম। ‘ এই বক্তব্যের পরেই দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড । তিনি বলেন,’  এক বছর নিজেদের সব ভেদাভেদ ভুলে গিয়ে কাজে নেমে পড়ুন। জনসংযোগ নিবিড় করুন। ষড়যন্ত্র করে লাভ নেই।  রাস্তায় নেমে কাজ করতে হবে।’ 

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিষেক, যা বললেন তা শুনলে….

এছাড়াও এদিন বক্তব্যে  সন্দেশখালি থেকে আরজি কর হাসপাতালের ঘটনা— একাধিক প্রসঙ্গ টেনেছেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি দাবি করেছেন,’ মানুষকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে । কিন্তু আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখব। ‘ বলা বাহুল্য, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন । তার আগে মেগা সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছে ওয়াকিবহাল মহল। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ