ধনতেরাসে ঘরে আনবেন কোন জিনিস, কিসের থেকে থাকবেন শতহস্ত দূরে, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাস হিন্দু ধর্মে পরিচিত ধনত্রয়োদশী নামেও। তাই সনাতনধর্মীদের কাছের ধনতেরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র বলে, এই দিন থেকেই পবিত্র দীপাবলি উৎসব শুরু হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মীর উত্থান হয়েছিল। তাই, ধনতেরাসের মতো শুভ দিনে দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়। তবে, দৃক পঞ্জিকা অনুসারে, ধনতেরাসের দু’দিন পর অমাবস্যায় অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী বরণের যে পুজো হয় তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

চলতি বছর ধনতেরাস পালিত হবে ১৮ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২:১৮ মিনিটে শুরু হবে, শেষ হবে ১৯ অক্টোবর রবিবার দুপুর ১:৫১ মিনিটে। এই দিনে অনেক শুভ কাজ এবং আচার-অনুষ্ঠান পালন করা হয়। ধনতেরাসের দিন কিছু শুভ জিনিস কেনা অত্যন্ত ভাল বলে বিশ্বাস। তাহলে আসুন জেনে নিই এই দিনে কী কেনা উচিত এবং কী কেনা উচিত নয়।

ধনতেরাসে এই জিনিসগুলি অবশ্যই কিনুন

১. সোনা ও রূপা

ধনতেরাসে সোনা ও রূপোর গয়না বা মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে, এই ধাতুর কোনও একটি যদি আপনি ধনতেরাসে কিনতে পারেন তাহলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

২. বাসনপত্র

ধনতেরাসের দিন তামা এবং পিতলের পাত্র কেনা খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দুটি ধাতু দিয়ে তৈরি পাত্র ঘরে আনলে খাদ্যের দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন।

৩. ঝাড়ু

সোনার এখন খুব দাম, রূপোরও প্রায় এক অবস্থা। তাই ধনতেরাসে সোনা বা রূপো কিনতে না পারলে এই দিনে ঝাড়ুও কিনতে পারেন। কথিত আছে এই বিশেষ তিথিতে যে ঝাড়ু কিনে বাড়িতে আনলে আর্থিক অবস্থার উন্নতি হয়। কারণ ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

কী কিনবেন না

তেল – ধনতেরাসে তেল কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

প্লাস্টিক –  এছাড়াও এই দিনে প্লাস্টিক বা প্লাস্টিক দিয়ে তৈরি জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন।

কালো পোশাক – জ্যোতিষশাস্ত্র মতে, কালো রঙ নেতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কিত। তাই এই দিনে কালো রঙের কিছু ক্রয় করা এড়িয়ে চলুন।

জুতো – জ্যোতিষশাস্ত্রে জুতো শনির সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। তাই, ধনতেরাসের দিনে জুতো কেনা কখনওই উচিত নয়।

কাচের জিনিসপত্র – কাচ রাহুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এই দিনে কাঁচের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের