চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে দেব-দেবীর আশীর্বাদ থাকুক তা চান সকলেই। সেই জন্য পুজো অর্চনাও করেন। অনেক সময় বহু পুজো করেও সঠিক ফল পাওয়া যায় না। তাই যদি পুজোর পূর্ণ ফল পেতে হয়, তাহলে ঠাকুর ঘরের বাস্তু নিয়ম মেনে চলা জরুরি। ভুল পথে করা প্রার্থনা থেকে সুফল পাওয়ার পরিবর্তে সমস্যায় পড়তে হতে পারে।

বাস্তু অনুসারে, আপনার ঠাকুরঘরটি এমন হওয়া উচিৎ যাতে সেখানে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি সঞ্চারিত হতে পারে। বাস্তুতে প্রতিটি দেবতার একটি নির্দিষ্ট দিকের উল্লেখ করা হয়েছে।প্রতিটি দিকের নিজস্ব দেবতা রয়েছে যিনি সেই দিকটিকে প্রতিনিধিত্ব করেন। যেমন হনুমানজির দক্ষিণ দিক, গণেশ, লক্ষ্মী ও কুবেরের উত্তর দিকে এবং সমগ্র শিব পরিবার এবং রাধা-কৃষ্ণের উত্তর-পূর্ব দিকে পুজো করা ভাল।

শ্রী রাম দরবার, ভগবান বিষ্ণু ও সূর্যের পূর্ব দিকে পুজো করলে পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পায়। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে বিদ্যা দানকারী দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি হয়। বাস্তু শাস্ত্র অনুসারে প্রত্যেক বাড়িতে বাস্তু পুরুষের অস্তিত্ব আছে। যাঁর মাথা থাকে উত্তর-পূর্ব দিকে। গৃহস্থ সংসারে ইতিবাচক পরিবেশ-আবহ বজায় রাখার জন্য বাড়ির বাস্তু পুরুষের মাথা সঠিক তথা ইতিবাচক দিকে থাকা ভীষণ জরুরি।

ঠাকুরঘর কেমন রাখবেন

সকাল-সন্ধ্যা নিয়মিত সরষের তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং পুজোর স্থানে একটি শঙ্খ রাখতে হবে। এতে নেতিবাচক শক্তি দূর হবে ও পরিবারে সুখ-সম্প্রীতির পরিবেশ বিরাজ করবে। পুজোর ঘরে কখনওই শুকনো ফুল রাখবেন না, এটিকে বাস্তুতে শুভ বলে মনে করা হয় না। পুজোর ঘরে হালকা সবুজ, হলুদ, বেগুনি বা ক্রিম যে কোনও ধরনের সাত্ত্বিক রঙ ব্যবহার করলে মনে শান্তি আসে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ