এই মুহূর্তে

হঠাৎ কাচ ভেঙে যাওয়া শুভ না অশুভ? জেনে নিন ভাঙা কাচ বাড়িতে রাখা কতখানি ক্ষতিকারক হতে পারে

নিজস্ব প্রতিনিধি: কাচ ভেঙে যাওয়া অত্যন্ত সাধারণ একটি ঘটনা। বাস্তুশাস্ত্র বলে যদি আপনার বাড়িতে ঘন ঘন কাচ ভাঙতে থাকে তাহলে তা মোটেই স্বাভাবিক নয়। হতে পারে এটি কোন দুর্ঘটনা বা অশুভ লক্ষণের দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে কাচ ভাঙা শুভ লক্ষণও প্রকাশ করে।

কখনও কখনও কাচ ভেঙে যাওয়া আসন্ন বিপদ থেকে সুরক্ষা নির্দেশ করে। নেতিবাচক শক্তির প্রভাবের কারণেও ঘন ঘন কাচ ভাঙতে পারে। যদি নেতিবাচক কোনও শক্তিশালী শক্তি জোরালোভাবে কাচে প্রবেশ করতে চায়, তখন তা ভেঙে যেতে পারে।

এটা বিশ্বাস করা হয় যে যদি কোন শুভ উপলক্ষে আয়না বা কোনও কাচ ভেঙে যায় তবে তা খারাপ লক্ষণের ইঙ্গিত হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ঘরের কাচ ভেঙে যাওয়া কিসের ইঙ্গিত দেয়।

বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘরে রাখা কোনও আয়নার বা কাচ আচমকা ভেঙে যায় তাহলে বুঝবেন আপনার ওপর কোনও বিপত্তি আসতে চলেছিল, সেটি এই কাচ ভাঙার মধ্য দিয়ে দূর হল। অর্থাৎ বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এখানে কাচ ভাঙা  আপনার নিরাপত্তার লক্ষণ। আপনি সম্পূর্ণভাবেই নিরাপদ।

ঘরে ভাঙা বা ফেটে যাওয়া কাচ রাখা অশুভ বলেই মনে করা হয়। তাই ঘরে যদি কোনও কাচের বাসন ভেঙে গিয়ে থাকে, তাহলে অবিলম্বে তা সরিয়ে ফেলা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা কাচ ইতিবাচক লক্ষণকে নাশ করে নেতিবাচক লক্ষণকে ঘরের মধ্যে ছড়িয়ে দেয়। মনে করা হয় যে, ঘরে কখনও ভাঙা কাচের টুকরো রাখা উচিত নয়। এতে ঘরে সমস্যা, মানসিক অশান্তি, দুর্ভাগ্যের বাসস্থান হয়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ