সম্রাট কণিষ্ক পুজো করতেন এই শিবলিঙ্গের, জেনে নিন ইতিহাস

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সারা ভারত জুড়েই দেবাদিদেব মহাদেবের অসংখ্য মন্দির রয়েছে। আর সেই মন্দিরগুলির মাহাত্ম্যও নেহাত কম নয়। দেবাদিদেব মহাদেব আদি ও অনন্ত হলেও তিনি খালি বেল পাতা ও জলেই সন্তুষ্ট। মনে করা হয়, প্রতি সোমবার মহাদেবের মাথায় জল ঢেলে তাঁকে পুজো করলে তিনি তুষ্ট হন ও ভক্তের ওপর প্রসন্ন হন। সেই বিশ্বাসে ভর করেই বর্ধমানের আলমগঞ্জে মোটা শিব তলায় প্রায় প্রতি সোমবারই ভক্তদের ঢল লেগে থাকে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন শিবের মাথায় জল ঢালতে ভিড় করেন ভক্তরা, পাশাপাশি রাজ্যের নানান প্রান্ত থেকেও মানুষ এই ঐতিহাসিক শিব মন্দিরে পুজো দিতে আসেন।

জনশ্রুতি আছে, সরকারি নির্দেশে ১৯৭২ সালে বর্ধমানের আলমগঞ্জ এলাকায় মাটি কাটার কাজ চলছিল। হঠাৎই এক শ্রমিকের গাঁইতির আঘাত লাগে এক বিশাল কালো পাথরের উপর। এরপর সরকারি তত্ত্বাবধানে সেই পাথর মাটির তলা থেকে তোলা হয়। দেখা যায় সেই পাথর আসলে একটি বিশাল শিবলিঙ্গ। এমনও শোনা যায় যে, সে সময় ক্রেন দিয়ে শিবলিঙ্গটি তোলার সময় শিবলিঙ্গের ভারে চেনও ছিঁড়ে গিয়েছিল। তারপর সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। পুরাতত্ত্ব বিভাগ শিবলিঙ্গটি পরীক্ষা করে নিশ্চিত হন যে, শিবলিঙ্গটি আনুমানিক ১৭০০ বছরের প্রাচীন কুষাণ যুগের। কথিত আছে, রাজা কণিষ্ক এই শিবলিঙ্গ পুজো করতেন।জানা যায়, সম্রাট কণিষ্ক ধর্মগত দিক দিয়ে বৌদ্ধ হলেও তিনি শিবভক্ত ছিলেন।

এই শিবলিঙ্গ খুব চওড়া বলে স্থানীয়রা এই শিবকে “মোটা শিব” বলে থাকেন। বর্ধমানের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ  সুবোধ মুখোপাধ্যায় এই শিবলিঙ্গের নামকরণ করেছিলেন “বর্ধমানেশ্বর”। ইতিহাসের পাতা ওল্টালে জানতে পারা যায় যে, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। তাঁর আমলেই সারণাথ, অমরাবতী, মথুরা ইত্যাদি অঞ্চলে নিখাত ভারতীয় শিল্পের একের পর এক নিদর্শন তৈরি হয়। সে সময় কণিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। ঐতিহাসিকদের মতে  আনুমানিক ১৭০০ বছর পূর্বে রাজা কণিষ্ক প্রায় ১৩ টনের একটি বিশাল কষ্টি পাথরের শিবলিঙ্গ পূজা করতেন। ইতিহাসের কালচক্রে পরবর্তীকালে কুষাণ বংশ ধ্বংস হয় ও এক সর্বগ্রাসী বন্যায় এই শিবলিঙ্গ জলের তোরে ভেসে যায়। তারপর ১৯৭২ সালে  বর্ধমানের আলমগঞ্জ এলাকায় পুনরায় আবির্ভুত হন এই মহেশ্বর। প্রতি বছর শিবরাত্রি ও শ্রাবণ মাসে এই মন্দিরে দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্তপ্রাণ মানুষের ব্যাপক ভিড় হয়। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে বাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর, তাই ভক্তরা এসে নানা মনস্কামনা জানান এই মন্দিরে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪