দুর্গা পুজোর সময় ভুলেও এই ৭ কাজ করবেন না ! রোষে পড়বেন দেবীর

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন ? এক দুই করে গুনতে গুনতে চলেই এল বাঙালির প্রাণের দুর্গাপুজো।এককথায় দুর্গা পুজো হল মাতৃশক্তির আরাধনা। অধর্মে বিরুদ্ধে ধর্মের জয়। ভক্তি ভরে মায়ের আরাধনা করলে ভক্তের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি দিয়ে থাকে মা দু্র্গা। শাস্ত্র মতে, দেবী দুর্গা হল শক্তি, শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ। আপনি কী জানেন দুর্গা পুজোয় কোন কোন কাজ করা উচিত নয়। কিছু বিশেষ কাজ করা থেকে বিরত না থাকলে দেবীর রোষের মুখে পড়তে হয় ব্যক্তিকে। জীবনে আসতে থাকে একটার পর একটা সমস্যা। তবে জেনে নিন দুর্গা পুজোয় কোন কাজ করা উচিত নয়।

আমিষ খাবার খাবেন না :  মনে করা হয় দুর্গাপুজো হল আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল। তাই এইসময় আমিষ খাওয়া ঠিক নয়। এইসময় শরীর ও মন শুদ্ধ রাখা ভীষণ জরুরী। তাই শুভ ফল পেতে চাইলে আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।

মদ্যপান করবেন না : দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকা উচিত। মনে করা হয় মদ্যপান করলে ব্যক্তির মন ও মস্তিষ্ক অশুদ্ধ হয়ে যায়। ফলে নেতিবাচক চিন্তা ও ক্রিয়াকলাপের জন্ম নেয়।

পেঁয়াজ-রসুন এড়িয়ে চলুন : বলা হয়, পেঁয়াজ ও রসুন হল তামসিক খাবারের অন্তর্ভূক্ত। বিশেষ করে দুর্গাপুজোর সময়ে পেঁয়াজ-রসুন ছাড়া খাবার খাওয়া উচিত। নবরাত্রির সময়েও সাত্বিক নিরামিষ খাবার খাওয়াই শ্রেয়।

জুয়া খেলবেন না :  শাস্ত্র মতে, দুর্গা পুজোয়  জুয়া, চুরি, প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে। সৎ পথে চললেই তবেই আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছনো যাবে। এছাড়াও গুরুজনদের সম্মান করতে হবে,  ঝগড়া করা থেকেও বিরত থাকতে হবে। নয়তো বা দুর্গার রোষের মুখে পড়তে পারেন।

বেপরোয়া জীবনযাপন নয় :  এইসময় আত্ম নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত। ছন্নছাড়া, বেপরোয়া জীবনযাপন করলে চলবে না।

দিনের বেলায় ঘুমানো বারন : বিষ্ণু পুরাণ মতে, দুর্গা পুজোয় দিনের বেলায় ঘুমানো নিষিদ্ধ। তাই যতটা সম্ভব দিনের বেলা নিদ্রা এড়িয়ে চলুন। রাত্রিবেলা শুয়ে পড়ুন। ভোরবেলা উঠে শরীরচর্চা করতে পারেন।

মন্ত্র পাঠের মাঝে চুপ করে থাকুন : দুর্গা চালিসা, মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনও কথা বলবেন না। তা না-হলে নেতিবাচক শক্তি বাসা বাধে বলে মনে করা হয়।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা