চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালটবক্স দিল্লি গেল বিমানে করে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার ছিল রাষ্ট্রপতি নির্বাচন (President Election)। দিল্লিতে যে সব নেতা-নেত্রী থাকেন, তারা সংসদ ভবনে (parliament) গিয়ে ভোট দিয়েছেন। পাশাপাশি রাজ্য বিধানসভাতেও তৈরি হয়েছিল ভোট কেন্দ্র। সেই সব ব্যালটবক্স (ballot box) দিল্লি নিয়ে যেতে বিমান ভাড়া করতে হল। বিমানের নাম দেওয়া হল মি. ব্যালট বক্স (Mr. Ballot box) । নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লির সংসদভবনের (parliament)  পাশাপাশি ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানভবনে তৈরি করা হয়েছিল বুথ। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিধানসভায় গিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট (vote) দিয়ে আসেন। ভোট চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

ভোট শেষ হওয়ার পর তৈরি হয় সমস্যা। কারণ, ব্যালটবক্স (Ballot box) নিয়ে যেতে হবে দিল্লিতে এবং অবশ্যই কড়া পাহারায়। একটাই রাস্তা ছিল। তা হল বিমানে করে ব্যালটবক্স নিয়ে যাওয়া। নির্বাচন কমিশন (Election commission) দিল্লি থেকে সংশ্লিষ্ট রাজ্যে আসা-যাওয়ার টিকিট কেটে রাখে। ভোট শেষ হওয়ার পর বিমানে (Flight) চাপিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয় ব্যালটবক্স (Ballot box) ।

সোমবার ছিল রাষ্ট্রপতি নির্বাচন (President Election) । এনডিএ প্রার্থী করে দ্রৌপদি মূর্মূকে। অন্যদিকে, বিরোধী শিবির প্রার্থী করে যশবন্ত সিনহাকে। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সমাজবাদি পার্টি (Sp) , কংগ্রেস এবং এনসিপির কয়েকজন বিধায়ক শাসক শিবিরের প্রার্থীকে ভোট দিয়েছেন। ক্রস ভোটিংয়ের (Cross voting) খবর এসেছে ওড়িশা এবং অসম থেকেও। ওড়িশার কংগ্রেস বিধায়ক (Congress MLA) মহম্মদ সেকিম স্বীকার করে নিয়েছেন দ্রৌপদি মূর্মূকে ভোট দেওয়ার কথা। বলেছে, বিবেকের ডাকে সাড়া দিয়ে তিনি ভোট দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ