হচ্ছেটা কী? ৪৫ দিন ধরে ফাঁকা সংসদের নিরাপত্তা প্রধানের পদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ হানা নিয়ে উত্তাল গোটা দেশ। চলছে রাজনৈতিক তরজার পারদ। চিরাচরিত ঐতিহ্য অনুসরণ করে সংসদ হানার দায় কাঁধ থেকে ঝেড়ে ফেলে বিরোধীদের কাঠগড়ায় তুলছেন বিজেপির আধুলি-সিকি গোছের নেতারাও। পাল্টা সুর চড়িয়েছেন বিরোধীরাও। তার মধ্যেই প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। মোদি সরকারের কল্যাণে গত ৪৫ জন দিন ফাঁকা পড়ে রয়েছে সংসদ ভবনের নিরাপত্তা প্রধানের পদ। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রেও ৪০ শতাংশের মতো কম কর্মী নিয়ে চলছে কাজ। আর ওই তথ্য প্রকাশ্যে আসায় বিড়ম্বনায় পড়েছে বিজেপি নেতৃত্ব।

এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ‘সংসদ ভবনের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা যুগ্মসচিব (নিরাপত্তা) পদটি ৪৫ দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। গত নভেম্বর মাসের শুরুতেই নিজের হোম রাজ্য উত্তরপ্রদেশে অতিরিক্ত পুলিশ মহানির্দেশক পদে বদলি হয়ে গিয়েছিলেন যুগ্মসচিব (নিরাপত্তা) রঘুবীর লাল। তাঁর পরিবর্তে সাময়িকভাবে নিরাপত্তা প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন অধিকর্তা পদমর্যাদার আধিকারিক ব্রিজেশ সিং। তাছাড়া যতজন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন তার চেয়ে অন্তত ৪০ শতাংশ কর্মী কম রয়েছেন। বর্তমানে ২৩০ জন কর্মী নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন।’

নয়া সংসদ ভবনে নিরাপত্তার ক্ষেত্রে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকেছে সরকারের শীর্ষ মহল। কিন্তু যন্ত্র যে কখনও মানুষের বিকল্প হতে পারে না, তা বহুবার বলার চেষ্টা চালিয়েছিলেন সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। এমনকি উদ্বেগও প্রকাশ করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে সংসদ ভবন পরিচালনার ক্ষেত্রে বার্ষিক বাজেট কাটছাঁট করেছে মোদি সরকার। প্রায় ৩০ কোটি টাকা খরচ কমানো হয়েছে। অর্থা‍ৎ সংসদের নিরাপত্তার বিষয়টিতে অবহেলা করে চলেছে মোদি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সংসদ হানা নিয়ে নিজেদের পোষ্য সংবাদমাধ্যমকে দিয়ে গাজাখুরি গল্প বাজারে ছড়াচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।’

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা