কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের নেপথ্য ‘নায়ক’-কে চেনেন?

কর্নাটকে কংগ্রেসের জয়ের নেপথ্য কারিগর হলেন সুনীল কানুগুলু।  

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকে বিপুল জয় পেয়ে ফের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। আর ওই জয়ের পিছনে অনেকেরই অবদান রয়েছে। রাহুল গান্ধি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে অনেকেই জয়ের কৃতিত্ব দিচ্ছেন। কিন্তু শতাব্দী প্রাচীন দলের হয়ে কর্নাটকে যিনি রণনীতি তৈরি করেছিলেন, তিনি আড়ালেই রয়ে গিয়েছেন। জানেন তিনি কে?

কর্নাটকে কংগ্রেসের জয়ের নেপথ্য কারিগর হলেন সুনীল কানুগুলু।  যিনি ঘনিষ্ঠদের কাছে এসকে হিসেবেই পরিচিত। কর্নাটকের ভূমিপুত্র হলেও সুনীলের বেড়ে ওঠা তামিলনাডুর চেন্নাইতে।  রাজনীতির রণকৌশল তৈরিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। গত বছরই ২০২৪ সালের লোকসভা ভোটের রণনীতি তৈরির জন্য কংগ্রেসের পক্ষ থেকে যে টাস্কফোর্স তৈরি করা হয়েছিল তার অন্যতম সদস্য করা হয়েছে মাঝ বয়সী ভোট কুশলীকে। আর সেই দায়িত্ব পেয়েই রাহুল গান্ধিকে দিয়ে তিনি গোটা দেশজুড়ে ‘ভারত জোড়ো যাত্রা’র কর্মসূচি তৈরি করেছিলেন। পাশাপাশি গত এক বছর ধরে সুনীলই কংগ্রেসের হয়ে কর্নাটকে ভোট লড়াইয়ের রণকৌশলও বানিয়েছিলেন। শতাব্দী প্রাচীন দলের নির্বাচনী ইস্তেহারে যে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা তাঁরই মস্তিস্কপ্রসূত।  

নির্বাচনী রণনীতিকার হিসেবে কংগ্রেসের আগে বিজেপি, ডিএমকে, এআইডিএমকে’র হয়েও কাজ করেছেন সুনীল। বিখ্যাত ভোট কুশলী প্রশান্ত কিশোরের সহযোগী হিসেবে ২০১৪ সালে বিজেপির হয়ে রণনীতি তৈরি করেছিলেন। এমনকী পদ্ম শিবিরের হয়ে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও গুজরাতেও রণনীতি তৈরির দায়িত্বে ছিলেন মাঝ বয়সী ভোট কুশলী। আপাতত কর্নাটকে কংগ্রেসকে বিপুল জয় এনে দেওয়ার পরে সুনীলের পরবর্তী লক্ষ্য তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে শতাব্দী প্রাচীন দলকে সাফল্য এনে দেওয়া। আর ওই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন প্রচারের আলোকবৃত্ত থেকে শত হস্ত দূরে থাকা ভোট কুশলী।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে