লোকলজ্জার ভয়ে ইউটিউব দেখে গর্ভপাতের চেষ্টা, হাসপাতালে ধর্ষিতা তরুণী

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বছর পচিশের তরুণী। সেই লজ্জা ঢাকতে গিয়ে আরও বড় বিপদে পড়লেন মহারাষ্ট্রের নাগপুরের ওই নির্যাতিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বছর পচিশের তরুণী। সেই লজ্জা ঢাকতে গিয়ে আরও বড় বিপদে পড়লেন মহারাষ্ট্রের নাগপুরের ওই নির্যাতিতা। ইউটিউব দেখে তিনি নিজের গর্ভপাত করার চেষ্টা করেছিলেন। আর তাতেই প্রাণ সংশয় তৈরি হয়েছে ওই নির্যাতিতার, আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহেব খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

২০১৬ সালে সোহেব খানের আলাপ হয়েছিল নির্যাতিতা তরুণীর। দু’জনের মধ্য়ে প্রেমের সম্পর্কও তৈরি হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন ওই যুবক। কিন্তু বিয়ে করতে গড়িমসি করছিল সে। সমস্য়া জটিল আকার ধারণ করে সম্প্রতি ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে। অভিযোগ, এই খবর পাওয়ার পর থেকেই ওই তরুণীকে গর্ভপাত করার ব্যাপারে জোর দিতে থাকে অভিযুক্ত। এমনকি বেশ কয়েকটি ওষুধও খাইয়েছিল সোহেব। কিন্তু তাতেও কাজ না হওয়ায় চরম পদক্ষেপ নেয় নির্যাতিতা।

ইউটিউব ভিডিয়ো দেখে নাগপুরের যশধরা নগরে বাড়িতেই গর্ভপাতের চেষ্টা করে সে। তাতেই ঘটে যায় চরম বিপত্তি। গুরুতর আহত হন তিনি। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অত্যন্ত সঙ্কটজনক অবস্থা ওই তরুণীর। ঘটনাটি গত বৃহস্পতিবারের। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার। সোমবার পুলিশ অভিযুক্ত সোহেব খানকে গ্রেফতার করেছে।

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ