সতীর্থের বিরুদ্ধে বিতর্কিত টুইট মুছলেন অ্যাথলিট স্বপ্না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দলীয় সতীর্থের বিরুদ্ধেই লিঙ্গ বৈষম্যজনক মন্তব্য করে শিরোনামে উঠে আসেন অ্যাথলিট স্বপ্না বর্মন। সোমবার সকালেই নন্দিনী আগাসারার বিরুদ্ধে টুইট করেন। এশিয়ান গেমসে হেপ্টাথলনে নন্দিনীর ব্রোঞ্জ জেতা নিয়েই অভিযোগ করে টুইট করেন স্বপ্না। তবে কার্যত ৫ ঘণ্টা পেরোতেই সেই টুইট মুছলেন।

সোমবার সকালে সোয়া ৯টা নাগাদ স্বপ্না বর্মণ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আমি এক জন রূপান্তরিত মহিলার কাছে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হেরেছি। অ্যাথলেটিক্সের নিয়ম ভাঙা হয়েছে। তাই আমি আমার পদক চাই। দয়া করে আমাকে সবাই সমর্থন করুন।’’  সেই পোস্টই দুপুর ২.০০ নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন।

গত বারের এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন স্বপ্না।  এবারের এশিয়ান গেমসে রবিবার হেপ্টাথলনে ৫৭০৮ পয়েন্টে চতুর্থ স্থানেই তাঁকে থামতে হয়েছে। ৫৭১২ পয়েন্টে ব্রোঞ্জও জেতেন নন্দিনী। এরপরেই হ্যাংঝাউ ছাড়ার আগে প্রতিবাদী টুইট করেন। সোশ্যাল মিডিয়ায়  স্বপ্নার পাশে অনেকে  দাঁড়িয়েছিলেন। আবার অনেকে সমালোচনাও করেন।  নন্দিনী রূপান্তরকামী কিনা তা নিয়ে সরকারি কোন তথ্য নেই। হতাশা থেকেই এই টুইট করার পর বিতর্ক তৈরি হয়েছে। তবে কেন টুইট মুছে দিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি