এই মুহূর্তে

আইপিএলে আজ এক-দুইয়ের দ্বৈরথ দেখবে ক্রিকেট প্রেমীরা

নিজস্ব প্রতিনিধি: দুই দলই প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে। তবে এবার লড়াইটা হল একে অপরকে ছাড়িয়ে শীর্ষে যাওয়ার। চলতি আইপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। আর তাদের ঠিক পিছনেই রয়েছে গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস। উভয় দলই ১২টি করে ম্যাচ খেলে ১৮ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকার জন্য শীর্ষে রয়েছে ধোনিরা।

টুর্নামেন্টের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি এবং চেন্নাই। সেই দিক থেকে বলতে গেলে এই ম্যাচটা দু’ দলের কাছেই একটা নিয়মরক্ষার ম্যাচ বললেই চলে। তবে গুরু ধোনির বিরুদ্ধে লড়াইতে একদমই হারতে রাজি নন শিষ্য ঋষভ পন্থ। মাহির প্রতি সম্মান রেখেই তাঁকে পরাজিত করতে মরিয়া টিম ইন্ডিয়ার বর্তমান উইকেটরক্ষক।

পাশাপাশি, এই ম্যাচে দুই পক্ষের কাছেই থাকছে পরীক্ষা-নীরিক্ষায় যাওয়ার রাস্তা। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ। বিশেষ করে যারা এতদিন খেলার সুযোগ পাননি। তাদের এই ম্যাচে সুযোগ দিতেই পারে টিম ম্যানেজমেন্ট। তাই দু’ দলের প্রথম একাদশে থাকছে পরিবর্তনের সম্ভাবনা। এবার দেখার বিষয় হল মাঠে কারা বাজিমাত করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

PSL-এ বিশৃঙ্খলা, মাঠের মধ্যেই পাক বোলার উসমান তারিককে শিক্ষা দিলেন ড্যারিল মিচেল

RCB-এর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেও ‘হতাশ’ বৈভব, জানালেন কারণ

বৈভব-ধ্রুবের তাণ্ডব, বেঙ্গালুরুকে দুরমুশ করে জয়ী রাজস্থান

রজত -বিরাটের চওড়া ব্যাটে রাজস্থানকে ২০২ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

‘ঈর্ষায় জ্বলে মরো’ মুকুল হেলিকপ্টার শর্ট মারতেই ধোনির উদ্দেশ্যে মন্তব্য কিংবদন্তি ক্রিকেটারের

লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দুঃসংবাদ, বাবাকে হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ