চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ফিফার রোষের মুখে পাকিস্তান,অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিয়ে তৃতীয় বারের মতো ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়ল পাকিস্তান। জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)ফিফার সংবিধান সংশোধনী প্রত্যাখ্যান করে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা।

এই নিয়ে ফিফার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ সংবিধানের সংশোধিত সংস্করণ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তাই পাকিস্তানের সদস্যপদ অবিলম্বে স্থগিত করা হয়েছে। এই সংশোধনী পিএফএফের নির্বাচনকে স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে করতে নাকচ করেছে পাকিস্তান।’

এই নিয়ে পিএফএফের স্বাভাবিকীকরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক জানিয়েছেন, ‘পাকিস্তানের ফুটবল পরিচালনায় ফিফা কিছু পরিবর্তন আনতে চায়, যার ফলে এই ফেডারেশন আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে। কিন্তু সাম্প্রতিক আলোচনায় বেশিরভাগ নবনির্বাচিত সদস্য এই প্রস্তাবে রাজি হননি।’

যদিও ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানের অনুমোদন দিলে পিএফএফের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এ নিয়ে ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ