রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকশ রাহুল ও ঋষভ পন্থের জোড়া শতরান সত্বেও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় –ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বড় রান গড়তে পারল না টিম ইন্ডিয়া। ৩৬৪ রানেই গুটিয়ে গেল। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ সাত উইকেট খুঁইয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে শেষ ছয় উইকেট হারাল ৩১ রানে। জয়ের জন্য  ইংল্যান্ডের প্রয়োজন ৩৭১ রান। চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছেন বেন স্টোকসরা। জয়ের জন্য চাই আর ৩৫০ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

লিডস টেস্টে গতকাল রবিবার (২২ জুন) তৃতীয় দিনের খেলা শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৯০। ক্রিজে ছিলেন কেএল রাহুল (৪৭) এবং শুভমন গিল (৬)। সোমবার (২৩ জুন) চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ভারত। আগের দিনের অপরাজিত শুভমন গিল ব্যক্তিগত আট রানে ব্রাইডন কার্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে ইংরেজ বোলারদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ৮ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল রাহুলের। এদিন অবশ্য সাবলীল ভঙ্গিতে খেলেই অর্ধশতরান করলেন। তিনি ও ঋষভ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারের লক্ষ্য ছিল, মধ্যাহ্নভোজের বিরতির আগে দাঁতে দাঁত চেপে ক্রিজ আঁকড়ে থাকা। তাতে সফলও হন।

মধ্যাহ্নভোজের বিরতির পরেই হাত খুলে মারতে শুরু করেন পন্থ। মনে হচ্ছিল টেস্ট নয়, টি টোয়েন্টি খেলছেন। অন্য প্রান্তে থাকা রাহুলের ভাগ্য সুপ্রসন্ন ছিল। টংয়ের বলে তাঁর  ক্যাচ ফেলে দিলেন হ্যারি ব্রুক। জীবন পেয়ে আর ভুল করেননি ভারতের অভিজ্ঞ ব্যাটার। ইংল্যান্ডে আবার শতরান করলেন কেএল রাহুল। নিয়ন্ত্রিত শট খেলে তিন অঙ্কের রানে পৌঁছে যান। খানিক বাদে শতরানে পৌঁছন পন্থও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরানের দেখা পেলেন। তবে নব্বইয়ের ঘরে পৌঁছনোর পর বেশ খানিকটা নার্ভাস দেখাচ্ছিল তাঁকে। শতরানের পর আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে শোয়েব বশিরের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। আউটের আগে ১৫টি চার ও তিন ছক্কার সাহায্যে ১৪০ বলে ঋষভ করেন ১১৮ রান।

এর পর পঞ্চম উইকেটে করুণ নায়ারকে সঙ্গে নিয়ে ৪৬ রান যোগ করেন রাহুল। কিন্তু ব্রাইডন কার্সের বলে তিনি ব্যক্তিগত ১৩৭ রানে ফেরেন। পরের ওভারে ফেরেন করুণ-ও। তিনি করেন ২০। রবীন্দ্র জাদেজা খানিকটা চেষ্টা করেছিলেন (অপরাজিত ২৫)। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি। ৯১তম ওভারে পর পর শার্দূল ঠাকুর (৪), মোহাম্মদ সিরাজ (০) ও যশপ্রীত বুমরাকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক করার পশাপাশি ভারতকে বিপর্যয়ের মুখে ফেলে দেন টং। প্রসিদ্ধ কৃষ্ণকে (০) ফিরিয়ে ভারতকে ৩৬৪ রানে গুটিয়ে দেন শোয়েব বশির।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী