অ্যাডিলেডে বচসায় জড়ানোয় হেড ও সিরাজের শাস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে রোহিত শর্মাদের। অজিদের কাছে ১০ উইকেটে লজ্‌জাজনক হারের পর সোমবার (৯ ডিসেম্বর) আরও দুঃসংবাদ পেল ভারতীয় শিবির। সদ্য সমাপ্ত অ্যাডিলেড টেস্টে অজি ওপেনার ট্র্যাভিস হেডের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ানোয় শাস্তি পেলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। তবে সিরাজের তুলনায় কম হলেও শাস্তি দেওয়া হয়েছে হেডকে। তাঁর নামের পাশেও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে আউট করেন সিরাজ। আর আউট করেই প্রতিপক্ষের ক্রিকেটারকে লক্ষ্য করে বিশ্রি অঙ্গভঙ্গি করেন তিনি। ভারতীয় পেসারের ওই অ-খেলোয়াড়সুলভ মনোভাব মানতে পারেননি হেড। মাঠ ছেড়ে চলে যাওয়ার সময়ে তিনি প্রতিবাদ জানান। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ভারতীয় খেলোয়াড় ও আম্পায়ারদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়।

মাঠের মধ্যে ওই অনভিপ্রেত ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। ম্যাচ রেফারি মাদুগালে নিজের মতামত জানিয়ে সেই রিপোর্ট পাঠান  আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। এদিন আইসিসির তরফে জানানো হয়, অ-খেলোয়াড়সুলভ আচরণের জন্য সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হেডের জরিমানা না হলেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকে।

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর