ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা যাবে না, কুস্তিগীরদের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগতরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যন্তরমন্তর থেকে রবিবারই ভিনেশ ফোগত-সাক্ষী মালিকদের টেনে হিঁচড়ে সরিয়ে দিয়েছিল অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ। আর মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারী কুস্তিগীরদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা যাবে না।’ সূত্রের খবর, ভিনেশ ফোগত-সাক্ষী মালিকরা যদি ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসার চেষ্টা চালান তাহলে বলপ্রয়োগ করে তাঁদের সরিয়ে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনার।

এদিন সকালেই আন্দোলনকারী কুস্তিগীরদের পক্ষ থেকে জানানো হয়, গত রবিবার যেভাবে দিল্লির রাজপথে পুলিশ তাদের ওপরে নির্মম নির্যাতন চালিয়েছে, অপমান করেছে তার প্রতিবাদে সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গায় সব পদক বিসর্জন দেওয়া হবে। আর গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার পরেই ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসা হবে। কুস্তিগীরদের ওই ঘোষণা ঘিরে গোটা দেশেই তুমুল শোরগোল পড়ে যায়।

সূত্রের খবর, কুস্তিগীরদের ঘোষণার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ মহল থেকে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়, ইন্ডিয়া গেটে যাতে কোনও ভাবেই আমরণ অনশন শুরু করতে না পারেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগতরা। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নির্দেশের পরেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সুমন নালওয়া সাংবাদিকদের জানান, ‘ইন্ডিয়া গেটে কুস্তিগীরদের আমরণ অনশনে বসার অনুমতি দেওয়া হবে না। কেননা, ইন্ডিয়া গেট প্রতিবাদ স্থল হিসেবে চিহ্নিত নয়। রাজধানীর অন্য প্রতিবাদ স্থলগুলিতে যদি কর্মসূচি পালনের জন্য অনুমতি চাওয়া হয়, তাহলে অনুমতি দেওয়া হবে।’

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাজ্যের, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

মহাশ্মশানের পাশেই ঠাঁই, রাতে বেরিয়ে আসেন মন্দির থেকে! বীরভূমের গুহ্যকালীর কাহিনি গায়ে কাঁটা দেয়

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৬

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার