চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেল টাইগাররা

আন্তজার্তিক ডেস্ক: ম্যাচ প্রায় হাতে নিয়ে নিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল জয় দিয়েই পাকিস্তানের বিরুদ্ধে জিতেই টি-২০ সিরিজটা শুরু করবে টাইগাররা। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, ‘কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি?’ সত্যিই বাংলাদেশের কপালে হয়তো জয় নেই, তাই যত চেষ্টাই করুক না কেন শেষ মেশ হারের মুখই দেখতে হচ্ছে। জয়ের সম্ভাবনা তৈরি করলেও ৪ উইকেটে হারতে হল মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানিকে।

১৮ এবং ১৯ তম ওভারেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় পাক দল। মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম পরপর ১৫ রান করে দিয়ে দেওয়া পরই ম্যাচ ফসকে যায় টাইগারদের হাত থেকে।   

শেষ ওভারে বল করতে আসেন আমিনুল ইসলাম। তখন জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ২ রান। যার ফলে সহজেই ম্যাচ জিতে নেয় বাবর আজম অ্যান্ড কোম্পানি।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান তোলে বাংলাদেশ। সর্বাধিক ৩টি উইকেট নেন হাসান আলি। জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষদিকে শাদাব খান (২১) এবং মহম্মদ নাওয়াজের (১৮) ব্যাটে ভর করে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ