চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে আজ ব্য়াটে ঝড় তুলবেন ক্রিস গেইল

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলে আজ আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাওয়ার হিটার পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। প্রথম পর্বে দুই দল আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও এই পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া।

আইপিএলের দ্বিতীয় পর্বে জস বাটলারকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। বদলে তাঁরা দলে নিয়েছে লিয়াম লিভিংস্টোনকে। অন্যদিকে পঞ্জাব কিংসের তিন খেলোয়াড় রেইলি মেরিডিথ, ঝাইল রিচার্ডসন ও ডেভিড মালান আইপিএল থেকে সরে গিয়েছে। দলে এসেছেন এইডেন মার্করাম, আদিল রশিদ এবং নাথান এলিস। এবারই আইপিএলে অভিষেক ঘটতে চলেছে আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোনের।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে মঙ্গলবারের ম্যাচটা ব্যাটসম্যানদের। কারণ দুই দলেই রয়েছে পাওয়ার হিটাররা। বড় উদাহরণ ক্রিস গেইল। পঞ্জাব কিংসের ৪১ বছর বয়সি এই ব্যাটসম্যানের আজ জন্মদিন। তাঁর ছক্কা মারার দক্ষতার সঙ্গে সকলেই পরিচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শক্তি আরও বাড়ছে। রয়েছেন কেএল রাহুল। নিজের দিনে হেসেখেলে বড় রানের ইনিংস খেলতে পারেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে সোজা আইপিএলে যোগ দিয়েছেন গেইল। অন্যদিকে ইংল্যান্ড থেকে এসেছে রাহুল। দুজনকেই অনুশীলনে মারকুটে মেজাজে দেখা গিয়েছে। সেটাই মাঠে দেখতে মুখিয়ে দর্শকরা।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের রয়েছে ডেভিড মিলারের মতো ওপেনার। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ক্রিস মরিস। এবারের আইপিএলে সব থেকে দামি প্লেয়ার ক্রিস। ভারতীয়দের মধ্যে রয়েছেন রাহুল তেওটিয়া। ভালো ফর্মে আছেন সঞ্জু স্যামসন।

পঞ্জাব কিংস

কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরন, শাহরুখ খান, আদিল রশিদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, নাথান এলিস, মহম্মদ শামি

রাজস্থান রয়্যালস

এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওটিয়া, কার্তিক ত্যাগি মুস্তাফিজুর রহমান, জয়দেব উনাদকাট

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ