সোয়া তিন বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি বিরাটের

শেষ বার ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটিয়ে অবশেষে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষ বার ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর ৩ বছর তিন মাস ১৯ দিন পর ৫০তম টেস্ট ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি পেলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন তিনি। রবিবারের সেঞ্চুরি বিরাটের কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি। 

আমদাবাদ টেস্টের পিচ ব্যাটারদের অনুকূলে এই বিষয়টি বুঝে গিয়েছিলেন কোহলি। তাই ব্যাট করতে নেমে কোনও ভুল না করার পণ নেন বিরাট। সেই মতো ধীরে রান সংগ্রহ করতে থাকেন। ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী মাত্র পাঁচটি চার মেরেছেন কিং কোহলি। বাকি ৮০ রান নিয়েছেন দৌড়ে।

বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন গিল আগেই সেঞ্চুরি করেছেন। শুভমন আউট হওয়ার সময়ও ভারত ২৩৫ রানে পিছিয়ে ছিল। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট পিচে ব্যাট করতে নেমে ইনিংসের গতি নিয়ন্ত্রণে আনেন। ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর টেস্ট ম্যাচে সেঞ্চুরি পাওয়ায় খুশি বিরাটের ভক্তরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা