চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সকাল ১১টায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। 

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই জিজ্ঞাসাবাদে কিছু প্রশ্নের যথাযথ জবাব না মেলায় তাঁকে আবার তলব করা হয়। আজ, বুধবার দ্বিতীয়বার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করা হয়। অন্যদিকে এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আইনজীবীদের দেখা যায়। সকাল ১০টার পর পার্থ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতেও দেখা যায়। এদিন তিনি সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হতে পারেন বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, গত বুধবার সিবিআই-জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন,  স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি তিনি গঠন করলেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। এমনকি এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু কারা এসএসসি-র কমিটিকে নিয়ন্ত্রণ করছিল, কমিটির ওপর তাঁর কেন নিয়ন্ত্রণ ছিল না। এই সব প্রশ্ন এদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য, মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দফতরের কাছ থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দফতরের বর্তমান প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আয়কর জমা দেওয়ার নথি চেয়ে পাঠিয়েছে। তার আগে ওই তিন নেতার কাছে থেকে তাঁদের আয়কর সংক্রান্ত নথি জমা নিয়েছিল সিবিআই। সূত্রের খবর, দুই জায়গা থেকে পাওয়া নথি মিলিয়ে দেখার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে তিন নেতার আয়ের উৎসও জানতে চাইছে সিবিআই। পার্থ, পরেশ এবং অনুব্রতর জমা দেওয়া আয় সংক্রান্ত নথিতে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে চাইছে সিবিআই-য়ের তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ