অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল আটটা থেকে শিয়ালদহ দক্ষিণের একাধিক শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বুধবার কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত লোকাল ট্রেন। তবে বারুইপুর ও সোনারপুর লাইনে কিছু ট্রেন চলছে। এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে দক্ষিণের নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, রেল অবরোধের জেরে কাজের দিনে সমস্যায় পড়েছেন অসংখ্য নিত্যযাত্রী।

অবরোধকারীরা অভিযোগ জানিয়েছে, ১২ বগির ট্রেনে আগে যেখানে ২টি মহিলা কামরা থাকত। বর্তমানে তা বাড়িয়ে ৪টি করা হয়েছে। তার সঙ্গেই রয়েছে ২টি ভেন্ডার কামরা। ফলে মোট ৬টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে। যাত্রীদের মধ্য থেকে প্রশ্ন উঠেছে, মাত্র ৬টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কীভাবে যাতায়াত করবেন? কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে গিয়েছে। এই সমস্যা দূর করার দাবিতে আজ সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন দক্ষিণের একাধিক স্টেশনের যাত্রীরা।

মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে অবরোধ করা শুরু হয়েছে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আশেপাশের স্টেশনগুলিতেও। স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা। ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে ১২ বগির মধ্যে এতগুলি কামরা সংরক্ষিত করে রাখছেন? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে। সেই কারণেই তাঁদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে। তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে।

যাত্রীরা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছিল। তবে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। এই ঘটনার জেরে গোটা দক্ষিণ ২৪ পরগনার বহু অফিস-আদালত, বাজার ও স্কুলে উপস্থিতি কমেছে। বহু মানুষ কাজ বা জরুরি প্রয়োজনে শহরে আসতে পারেননি। নিত্যযাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত