গঙ্গাসাগরে অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল হাওড়ায়

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে এক অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নিয়ে আসা হল হাওড়ার ডুমুরজলায়। সেখান থেকেই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানেই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতীশীল বলেন জানিয়েছেন চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার গভীর রাতে স্বর্ণলতা মণ্ডল নামে বছর ৪৫-এর এক মহিলা তাঁর শিশুকে কোলে নিয়ে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণে শীতের রাতে আগুন পোহাচ্ছিলেন। আচমকাই হাওয়ার দাপটে কোনভাবে আগুন তাঁর পোশাকে লেগে যায়। মুহূর্তের মধ্যে পোশাক থেকে আগুন তাঁর শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সেখানে উপস্থিত অন্যান্যরা মহিলার শরীরের আগুন নেভান এবং মেলাপ্রাঙ্গণে উপস্থিত চিকিৎসকরা তাঁর আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু মহিলার শরীরের প্রায় ৫৪ শতাংশ ঝলসে গিয়েছিল। তাঁর বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনিক স্তরে। আর তার জেরেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকেই সেই অগ্নিদগ্ধ মহিলাকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নিয়ে আসা হল হাওড়ার ডুমুরজলায়। সেখান থেকেই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানেই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতীশীল বলেন জানিয়েছেন চিকিৎসকেরা।

ওই মহিলাকে গঙ্গাসাগরে যিনি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন সেই চিকিৎসক সবুজ বালাকেও এদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে হাওড়ায় নিয়ে আসা হয়। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ ওই মহিলাকে তিনি আপৎকালীন চিকিৎসা পরিষেবা দেন। কিন্তু তাঁর শরীরের প্রায় ৫৪ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত বার্ন ইউনিটে রেখে চিকিৎসা করার প্রয়োজন হয়ে পড়েছিল। প্রশাসনকে সেটাই জানানো হয়েছিল। তাই এদিন সকালে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে গঙ্গাসাগর থেকে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়। সেখান থেকে গ্রিন করিডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সকাল ১০টা ৫ মিনিটে তাঁরা গঙ্গাসাগর থেকে রওনা দিয়েছিলেন এবং সাড়ে ১১টার মধ্যেই ওই মহিলাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। উল্লেখ্য এবারে গঙ্গাসাগর মেলায় সব ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় কেউ অসুস্থ হলে তাঁদের দ্রুত চিকিৎসার জন্য এই ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। মেলা চলাকালীন সময়ে এই এয়ার অ্যাম্বুলেন্সের পরিষেবার ব্যবস্থা থাকছে। কোনও রোগীর দ্রুত ও উচ্চ পর্যায়ের চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে যাতে দ্রুত কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করানো যায় তার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে।  

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের