গায়ের জোরে খেজুরিতে বনধ চালাচ্ছে বিজেপি, আতঙ্কিত আমজনতা

খেজুরিজুড়ে বিজেপি আতঙ্কে বনধের বিরোধিতা করেননি কোনও ব্যবসায়ী। তাঁরা দোকানপাট বাজার বন্ধই রেখেছেন। আতঙ্কিত আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার খেজুরির(Khejuri) বাঁশগোড়ায় গত ২৩শে নভেম্বর তৃণমূলের সভামঞ্চ ও প্রচারগাড়ি ভাঙচুর এবং তৃণমূলকর্মীদের মারধরের ঘটনা ঘটে। সেই মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়েরও হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির মণ্ডল সম্পাদক রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এদিন অর্থাৎ সোমবার তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে খেজুরির ২টি ব্লকেই ১২ ঘন্টার বনধ(Bandh) ডেকেছে বিজেপি(BJP)। গতকালই সেই বনধ ডাকার কথা ঘোষণা করা হয়। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি এই বনধ ডাকা হয়েছে। যদিও জরুরি পরিষেবাকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে। স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্বের তরফে আমজনতাকে এই বনধে সামিল না হতে যেমন বলা হয় তেমনি স্থানীয় প্রশাসনের তরফেও খেজুরির সব দোকানপাট থেকে শুরু করে বাজার, ব্যবসায়ীদের কাছে খোলা রাখার আবেদন জানানো হয়েছিল। কিন্তু এদিন দেখা গেল খেজুরিজুড়ে বিজেপি আতঙ্কে বনধের বিরোধিতা করেননি কোনও ব্যবসায়ী। তাঁরা দোকানপাট বাজার বন্ধই রেখেছেন।

এদিন সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নামে গেরুয়া ব্রিগেড। রীতিমত বাঁশ, লাঠি হাতে মাঠে নেমে পড়ে বিজেপির কর্মীরা। যে সব দোকান খোলা ছিল, সেগুলিতে ব্যাপক ভাঙচুর করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর তার জেরেই সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে খেজুরিতে। একই সঙ্গে সকাল থেকে রাস্তা অবরোধ করে বনধ সফল করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। কিন্তু পুলিশ এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বাঁধে পুলিশকর্মীদের। বেলা বাড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু জায়গায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ চালিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। এলাকায় বাস চলাচল পুরোপুরি বন্ধ। যে সব টোটো রাস্তায় বেড়িয়েছিল, সেই সব টোটোর চালকদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে।

যদিও এদিন বনধের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। শাসকদলের তরফে জানানো হয়েছে এই ধরনের কর্মনাশা বনধ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। খেজুরির সব দোকানপাট থেকে শুরু করে বাজার, ব্যবসায়ীদের কাছে খোলা রাখার আবেদন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকার এদিন সকাল থেকে যেমন মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা, তেমনি বনধের বিরোধীতায় প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূলও। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসে পড়ছেন বিজেপি কর্মীরা। এর জেরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে খেজুরিতে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়