দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির ইস্তেহার কমিটির চেয়ারম্যান তাপস রায়, প্রশ্ন তুলে সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে বিজেপি তাঁদের নির্বাচনী ইস্তেহার তৈরির জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। শনিবার রাতে কমিটি ঘোষণার পর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ ছুঁড়েছে বিজেপির দিকে এবং তাপসকে এই পদে বসানো নিয়ে প্রশ্ন তুলেছে।

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি যে নেতাকে এক সময় ‘চাকরি চোর’ বলে আক্রমণ করেছিল, আজ তাঁকেই ইস্তেহার কমিটির শীর্ষে বসানো হয়েছে। তাঁর অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার পর বিজেপি নেতারাই তাঁকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাগিয়ে দিয়েছিলেন। অথচ এখন সেই তাপস রায়কেই দলে নির্বাচনী ইস্তেহার তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে। অরূপের কটাক্ষ, এভাবেই কি বিজেপি ‘সোনার বাংলা’ গড়তে চাইছে? বাংলার মানুষ সবকিছু দেখছে ও বিচার করবে।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জে পরিবারের ৩ জনের নামে SIR শুনানির নোটিশ আসায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

অন্যদিকে, বিজেপি শিবির এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। গেরুয়া শিবিরের দাবি, গত দু বছরে তাপস রায় দলীয় শৃঙ্খলা মেনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সম্প্রতি তাঁকে রাজ্য সহ সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে। এই কমিটিতে আরও রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ বিজেপি নেতা। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সহ আহ্বায়ক হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়া কমিটিতে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিত সরকার।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ