দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি নিয়োগ মামলায় চার্জশিটে নাম পার্থ চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: এসএসসি (SSC)  নিয়োগ মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। গ্রুপ সি নিয়োগ মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে। আর তাতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) সহ ১৬ জনের।

শুক্রবার আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট জমা দেয়। আদালতের নির্দেশে তদন্তভার হাতে পাওয়ার পর ৫১ দিনের মাথায় সিবিআই চার্জশিট জমা দিয়েছে। উল্লেখ্য, এর আগে আদালতে চার্জশিট জমা দিয়েছিল ইডি। এদিন সিবিআইয়ের দেওয়া চার্জশিটে নাম রয়েছে শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ১৬ জনের।

জানা গিয়েছে, এদিন আলিপুর আদালতের ১২ নম্বর বিশেষ এজলাসে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সৌমিত্র সরকারের নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছিল। প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল শান্তিপ্রসাদ এবং অশোক সাহাকে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রায় ২ সপ্তাহ আগে।

বিপুল টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত। জানা গিয়েছে, চার্জশিটের ৬ নম্বরে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথমে নাম রয়েছে শান্তি প্রসাদ সিনহা’র।  ১২০ (বি)-র ৩৪, ৪১৭, ৪৬৫ ও ৪৬৮ ধারার কথা উল্লেখ করা আছে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তাঁকে সহ মোট ৫ জনকে আদালতে পেশ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ