বকটুই কাণ্ডের আরেক অভিযুক্ত ছোট লালনের মৃত্যু ক্যান্সারে

বকটুই কাণ্ডের ঘটনার অন্যতম অভিযুক্ত কামরুল শেখ ওরফে ছোট লালনের মৃত্যু হল ক্যান্সারে। এদিন বাড়িতেই মারা গিয়েছে সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার সাড়া জাগানো বকটুই কাণ্ডের(Boktui Massacre) ঘটনার অন্যতম অভিযুক্ত কামরুল শেখ ওরফে ছোট লালনের(Chotto Lalan) মৃত্যু হল ক্যান্সারে(Death due to Cancer)। স্থানীয় পঞ্চায়েত প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল। সেউ সূত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তাকে গ্রেফতারও করে। জেল হেফাজতে থাকাকালীন সময়েই সে ক্যানসারে ভুগছিল। সেই রোগভোগের জেরেই এবার মৃত্যু হল ছোট লালনের। মঙ্গলবার সকালে তাঁর পরিবারের তরফ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সময়েই ছোট লালনের মুখে ক্যান্সার ধরা পড়ে। সেই রোগের চিকিৎসা করানোর জন্য মাস ২ আগে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তারপর কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসায় সুস্থ না হওয়ায় ৩-৪ দিন আগে তাঁকে রামপুরহাটের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই এদিন চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ছোট লালনের।   

২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বকটুই গ্রামের মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয়। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছিল সিবিআই। তদন্তে ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে ছোট লালনকে তাঁরা গ্রেফতারও করেন। ভাদু শেখ খুনের মামলার পাশাপাশি ভাদু শেখের দাদা বাবর শেখকেও খুন করার ঘটনায় অভিযুক্ত ছিল ছোট লালন। বকটুই হত্যাকান্ডে অভিযুক্ত ছিল ছোট লালনের দাদা লালন। সেই লালনেরও মৃত্যু হয় সিবিআই হেফাজতে থাকাকালীন। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক জলঘোলা হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে লালনকে। সেই মামলা এখন বিচারধীন। তদন্তে গঠিত হয়েছে সিটও। সে সবের মাঝেই মারা গেল ছোট লালন।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু