কালীপুজোয় বারাসত যাবেন? জেনে নিন কোন কোন মণ্ডপে চমক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর মাত্র কয়েকদিন তারপরেই দীপান্বিতা অমাবস্যা। কালিকা রূপে ফের আসছেন মা। কালীপুজো মানেই সবার প্রথমে মাথায় আসে নৈহাটি বারাসাতের কথা কারণ এখানেই কালীপুজোর খ্যাতি সর্বজনবিদিত। কালীপুজোর কথা উঠলেই বারাসাত ও নৈহাটির কথাই সকলে বলেন। এখানে নজর করা ভিড় দেখতে পাওয়া যায়। এক কথায় কালীপুজোয় বারাসাত অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে।

এখানকার সমস্ত ক্লাব ও পুজো কমিটি গুলো বিগ বাজেটের পুজোর আয়োজন করে। ভিন্ন ভিন্ন থিম হয় পুজোয়। চলতি বছর দীপাবলিতে বঙ্গভূমিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে কেএনসি রেজিমেন্ট। এবারে তাদের থিম বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই পুজো ফ্লাইওভার এর কাছে বারবার চোখ টেনেছে রাজ্যবাসীর। গত বছর এই ক্লাবের থিম ছিল উমেধ প্যালেস। রাজস্থানের যোধপুরের চমক দেখতে পাওয়া গিয়েছিল বারাসতে। এবারও তার অন্যথা হবে না।

পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোর মণ্ডপ এবার তৈরি করা হয়েছে মহীসুরের রাজপ্রাসাদের আদলে। কর্নাটকের এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াদিয়ার রাজ পরিবার। গত বছরও এই পুজো নাম করেছিল। গত বছরের এবারের থিম ছিল লক্ষ্য।

নবপল্লী অ্যাসোসিয়েশনের ভাবনায় এবার বৃন্দাবনের চন্দ্রদ্বয় মন্দির। ৭০০ কোটি টাকা খরচ করে এই মন্ডপ তৈরি করা হচ্ছে। ৪৬তম বর্ষে পড়তে চলেছে এই পুজো। গত বছরও বৃন্দাবনের প্রেমমন্দির থিম করেছিল তারা। তার আগের বছরে এদের থিম ছিল কেদারনাথ।

মায়াপুরের ইসকন মন্দির থিম করেছে সন্ধানী ক্লাব। বারাসাতের ১১ নম্বর রেলগেট পেরিয়ে কৃষ্ণনগর রোডের ওপর তৈরি হয়, সন্ধানী ক্লাবের এই পুজো।

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে ন’পাড়া কল্যাণ সমিতির কালীপুজোর মণ্ডপ। টাকি রোডের আগুয়ান সঙ্ঘ  এ বছরের পুজোয় মহাকুম্ভের অনুকরণে মণ্ডপ সাজিয়ে তুলছে। নবপল্লি আমরা সবাই ক্লাবে দেখা মিলবে দ্বারকার।

 

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির