ভোটের আগে বিএসএফের ডিআইজির সঙ্গে বৈঠকে দিলীপ-সুকান্ত

এমনিতেই সীমান্ত এলাকায় বিএসএফ-এর ৫০ কিলোমিটার জায়গা অবধি অধিকার বাড়ানো নিয়ে শাহকে আক্রমণ করেছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা খুবই খারাপ যাচ্ছে রাজ্য বিজেপির। শেষে কিনা দিনহাটায় উপনির্বাচনে সাহায্যের ঝুলি নিয়ে বিএসএফের দারস্থ হয়েছেন দিলীপ-সুকান্তরা। বুধবার কোচবিহারের দিনহাটা আসনে আসন্ন উপনির্বাচনের প্রচারে গিয়ে বিএসএফের ডিআইজির সঙ্গে বৈঠক করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ৩০ অক্টোবর কোচবিহারেরই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আধা সামরিক বাহিনীর সঙ্গে দিলীপের এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিজেপির রাজ্য নেতারা আজ সোনারিতে বিএসএফের সঙ্গে দেখা করেছেন। দিনহাটায় সাহায্য চাই।’

যদিও এই ঘটনাকে বেশি গুরুত্ব না দিয়েই নিজের দায়িত্ব পালন করেছেন বলেই জানিয়েছেন দিলীপ বাবু। তিনি বলেছেন, ‘আমি যেখানেই যাই সেখানেই বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলি। শান্তিশৃঙ্খলা নিয়ে আলোচনা করি। দিল্লিতেও গিয়েও তাই করি। এদিনও তাই করেছি।’ একই ধরনের যুক্তি দিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘দিলীপ ঘোষ লোকসভার বিশেষ কমিটির সদস্য। তাই তিনি বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করতেই পারেন। এনিয়ে বিতর্কের কিছু নেই।’ কোচবিহারের গোপালপুর এলাকায় বিএসএফের সেক্টর অফিসে ডিআইজি শৈলেন্দ্রকুমার সিংহের সঙ্গে দেখা করেন দিলীপ। সঙ্গে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি-র জেলা সভাপতি মালতি রাভা রায়ও।

এমনিতেই সীমান্ত এলাকায় বিএসএফ-এর ৫০ কিলোমিটার জায়গা অবধি অধিকার বাড়ানো নিয়ে শাহকে আক্রমণ করেছে তৃণমূল। এর মাঝেই দিনহাটার উপনির্বাচনের আগে বিএসএফ-এর ডিআইজির সঙ্গে দিলীপ-সুকান্ত সাক্ষাৎ নিয়ে জলঘোলা চলছেই।

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার