চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত তৃণমূল নেতা মইনুল হক, শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করছি। তিনি ফরাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন এবং গত কয়েক বছর ধরে দলের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। ​তাঁর পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’ বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

কংগ্রেসের হাত ধরেই রাজনীতির ময়দানে পদার্পন মইনুল হকের। ১৯৯৬ সালে প্রথম কংগ্রেসের টিকিটে ফরাক্কার বিধায়ক হয়েছিলেন। পর পর ৫ বার নিজের জায়গা দখলে রেখেছিলেন তিনি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য হয়েছিলেন তিনি। জম্মু ও কাশ্মীর রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক হয়ে কাজ করেছেন। টানা ৫ বার জয়লাভের পরে ২০২১ সালে তৃণমূলের মণিরুল ইসলামের কাছে পরাস্ত হয়েছিলেন। সেইবারই সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে দল ছাড়েন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদান করেন তৃণমূলে।

১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ২৫ বছর ফরাক্কার বিধায়ক ছিলেন মইনুল হক। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কলকাতার হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। এবার কলকাতাতেই শেষ নিঃশঅবাস ত্যাগ করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ