চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের, বঙ্গে রিমলে বলি ৪

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বঙ্গে  প্রাণ হারালেন আও ২ জন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।  সোমবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের মেমারিতে। ঝড়ের দাপটে ভেঙে পড়া কলা গাছ সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা এবং ছেলের। জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ৬৪-এর  ফড়ে সিং এবং বছর ৩০-এর তরুণ সিং।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিমলের প্রভাবে  ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েন ছেলেও। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বাবা এবং ছেলেকে মৃত বলে ঘোষণা করে।  এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া।

প্রসঙ্গত,  সোমবার সকালে খাবার খাওয়ার সময় মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় মৌসুনি দ্বীপের বছর ৮০ রেণুকা মণ্ডলের । পাশাপাশি  রবিবার  রাতে ঝড় চলাকালীন কলকাতার এন্টালিতে বাড়ির কার্নিশ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফের সোমবার রিমলের প্রভাবে প্রাণ হারালেন আরও তিন জন।

উল্লেখ্য, রবিবার রাতেই সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে রেমাল। তার দাপটে  শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের দাপটে বাঁধ ভেঙে একাধিক জায়গা প্লাবিত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছ। উড়ে গিয়েছে অনেকের বাড়ির চাল। ইতিমধ্যেই সাগরদ্বীপ থেকে প্রায় আট হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ